সূচী-পত্র (১০) উসূলে ফেকাহ। এই এলেম দ্বারা দলীল-প্রমাণের প্রয়োগ ও বিধি-বিধান আহরণের কারণসমূহ জানা যায়। (১১) শানে নৃযুল অর্থাৎ আয়াতসমূহ নাযিল হওয়ার কারণসমূহ জানা। শানে নুযুলের দ্বারা আয়াতের অর্থ অধিক স্পষ্ট হয়। অনেক ক্ষেত্রে আসল অর্থ জানাও ইহার উপর নির্ভর করে। (১২) নাসেখ ও মানসূখ জানা। এই এলেম দ্বারা রহিত আহকাম ও আমলযোগ্য আহকামের মধ্যে পার্থক্য সুস্পষ্ট হয়। (১৩) এলমে ফেকাহ। এই এলেম দ্বারা শাখাগত বিধানসমূহ আয়ত্ব করিয়া জুযিয়াত (শাখা) আয়ত্ব করিলে মূলনীতি চিনা যায়। (১৪) এ সকল হাদীস জানাও জরুরী, যেগুলি কুরআন পাকের সংক্ষিপ্ত বৰ্ণন সম্বলিত আয়াতসমূহের ব্যাখ্যা হিসাবে বর্ণিত হইয়াছে। (১৫) এলমে ওয়াহ্বী বা আল্লাহ প্রদত্ত এলেম হাসিল হওয়াও জরুরী। ইহা আল্লাহ তায়ালার খাছ দান। খাছ বান্দাগণকেই এই এলেম দান করা 'হয়। নিম্নের হাদীস শরীফে এই দিকে ইঙ্গিত করা হইয়াছে AGILE SYM SS | অর্থাৎ যে ব্যক্তি নিজের জানা বিষয়ের উপর আমল করে, আল্লাহ তায়ালা তাহাকে অজানা বিষয়ের এলেম দান করেন। | হযরত আলী (রাযিঃ) এই দিকেই ইশারা করিয়াছেন। লোকেরা যখন [তাহাকে জিজ্ঞাসা করিল যে, হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম CU HUE Es কিয়া নয়াছেন? যাহা শুধু আপনার সহিত সম্পর্কিত অন্যদের জন্য 'নহে। তিনি বলিলেন, এঁ পাক যাতের কসম! যিনি জান্নাত বানাইয়াছেন এবং জান পয়দা করিয়াছেন, এঁ জ্ঞান ব্যতীত আর কিছুই নহে যাহা 'আল্লাহ তায়ালা কালামে পাক বুঝিবার জন্য কোন বান্দাকে দান করিয়া থাকেন। ইবনে আবিদ্দুনিয়া (রহঃ) বলেন, কুরআনের এলেম এবং উহা দ্বারা যাহা হাসিল হয় তাহা এমন সমুদ্র যাহার কোন কুল কিনারা নাই। উপরে বর্ণিত এলেমগুলি একজন মুফাস্সিরের জন্য হাতিয়ার স্বরূপ। এই এলেমসমূহ জানা ব্যতীত কেহ কুরআন তফসীর করিলে উহা তফসীর বির রায় (মনগড়া তাফসীর) বলিয়া গণ্য হইবে, যাহা নিষেধ করা হইয়াছে। আরবী ভাষা সম্পর্কিত এলেমসমূহ সাহাবায়ে কেরামের জন্মগতভাবে হাসিল ছিল। আর বাকী এলেমগুলি তাহারা পাইয়াছিলেন নবুওয়তের পৃষ্ঠাঃ 217 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।