সূচী-পত্র দেখুন যে, এই শক্তিশালী প্রতিপক্ষের সামনে কি জবাবদিহি করিবেন? মৃত্যু অবশ্যই আসিবে। উহা হইতে কোন ভাবেই পলায়নের উপায় নাই। ‘কুরআনের জাহের ও বাতেন হওয়ার’ অর্থ হইল, কুরআনের একটি জাহেরী অর্থ রহিয়াছে যাহা সকলেই বুঝিতে পারে আর একটি বাতেনী অর্থ রহিয়াছে যাহা সকলেই বুঝিতে পারে না। এই দিকে ইঙ্গিত করিয়া হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, যে ব্যক্তি কুরআনে পাকের মধ্যে নিজের রায়ের দ্বারা কিছু বলিল, সে শুদ্ধ বলিলেও ভুল করিল। কোন কোন মাশায়েখ বলিয়াছেন, জাহের অর্থ কুরআনের শব্দসমূহ, যাহা তেলাওয়াতের ব্যাপারে সকলেই সমান। আর বাতেন অর্থ হইল কুরআনের অর্থ ও মর্ম যাহা যোগ্যতা অনুসারে বিভিন্নরপ হইয়া থাকে। হযরত ইবনে মাসউদ (রাযিঃ) বলেন, যদি এলেম চাও, তবে কুরআন পাকের অর্থের মধ্যে চিন্তা-ফিকির কর। উহাতে আওয়ালীন ও আখেরীন অর্থাৎ পূর্ব-পরের সব এলেম রহিয়াছে। তবে কুরআন পাকের অর্থ বুঝিবার জন্য যে সকল শর্ত ও নিয়ম রহিয়াছে সেইগুলির প্রতি লক্ষ্য রাখা খুবই জরুরী। এমন যেন না হয় যে, আমাদের এই জমানার মত কয়েকটি আরবী শব্দের অর্থ শিখিয়া কিংরা শব্দার্থ না জানিয়া শুধুমাত্র কুরআনের তরজমা দেখিয়া নিজের রায়কে উহার মধ্যে দাখেল করিয়া দিল। তফসীরবিদগণ তফসীর করার জন্য পনরটি এলেমের উপর পূর্ণ প্রতি খেয়াল করিয়া এখানে সেইগুলি সংক্ষিপ্তভাবে পেশ করিতেছি। ইহাতে বুঝা যাইবে যে, কালামে পাকের গভীর পর্যন্ত পৌছা সকলের জন্য সম্ভব নয়। (১) আভিধানিক অর্থ জানা। ইহা দ্বারা কালামে পাকের একক শব্দসমূহের অর্থ জানা যায়। মুজাহিদ (রহঃ) বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর এবং কিয়ামত দিবসের উপর ঈমান রাখে তাহার জন্য আরবী আভিধানিক অর্থ জানা ছাড়া কালামে পাকের ব্যাপারে বিন্দুমাত্র মুখ খোলাও জায়েয নাই। আর কয়েকটি শব্দার্থ জানিয়া নেওয়াই যথেষ্ট নহে। কেননা, অনেক সময় একটি শব্দের কয়েকটি অর্থ হইয়া থাকে অথচ সে উহা হইতে দুই-একটি অর্থ জানে আর সেখানে প্রকৃতপক্ষে অন্য কোন অর্থ উদ্দেশ্য হইয়া থাকে। (২) এলমে নানু অর্থাৎ আরবী ভাষার ব্যাকরণ জানা। কেননা ঘের যবর পেশ-এর পরিবর্তনে বাক্যের অর্থও পরিবর্তন হইয়া যায়। আর এই পৃষ্ঠাঃ 215 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।