দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র SAEVUIUDLLU RNB LS pS hifi EIN LIAL Hehe (৮) হযরত আব্দুর রহমান ইবনে আওফ (রাযিঃ) হইতে বর্ণিত ৪ হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, তিনটি জিনিস কিয়ামতের দিন আরশের নীচে থাকিবে। প্রথমঃ কালামে পাক। উহা সেইদিন বান্দার ব্যাপারে ঝগড়া করিবে-_এই কুরআনের জাহের ও বাতেন দুইটি দিক রহিয়াছে। দ্বিতীয়ঃ আমানত ৷ তৃতীয়ঃ আত্মীয়তা ; ইহা সেই দিন উচ্চ আওয়াজে বলিতে থাকিবে, যে ব্যক্তি আমাকে রক্ষা করিয়াছে আল্লাহ তায়ালা তাহাকে আপন রহমতের সহিত মিলাইয়া দিন। আর যে ব্যক্তি আমাকে ছিন্ন করিয়াছে আল্লাহ তায়ালা তাহাকে আপন রহমত হইতে পৃথক করিয়া দিন। (শরহুস-সুরাহ্‌) এই জিনিসগুলি আরশের নীচে হওয়ার অর্থ হইল, এইগুলি পরিপূর্ণ নৈকট্য লাভ করিবে। অর্থাৎ আল্লাহ তায়ালার মহান দরবারে এইগুলি খুবই নিকটবর্তী হইবে। কালামে পাকের ঝগড়া করিবার অর্থ হইল, যাহারা আমল করিয়াছে তাহাদের পক্ষে আল্লাহ তায়ালার দরবারে ঝগড়া করিবে, সুপারিশ করিবে এবং তাহাদের মর্তবা বুলন্দ করাইবে। মোল্লা আলী কারী (রহঃ) তিরমিযী শরীফের রেওয়ায়াতে নকল করিয়াছেন যে, কুরআন শরীফ আল্লাহর দরবারে আরজ করিবে, ইয়া আল্লাহ! তাহাকে পোষাক দান করুন। তখন আল্লাহ তায়ালা সম্মানের তাজ দান করিবেন। অতঃপর আরও বেশী দেওয়ার দরখাস্ত করিবে। তখন আল্লাহ তায়ালা সম্মানের পুরা পোষাক দান করিবেন। অতঃপর সে দরখাস্ত করিবে, ইয়া আল্লাহ ! আপনি এই ব্যক্তির উপর রাজী হইয়া যান। তখন আল্লাহ তায়ালা এই ব্যক্তির উপর নিজের সস্তষ্টি ঘোষণা করিয়া দিবেন। দুনিয়াতেই যখন প্রিয়জনের সস্তষ্টির চাইতে বড় আর কোন নেয়ামত হয় না, তখন আখেরাতে প্রিয়জনের সন্তুষ্টির মুকাবিলা আর কোন নেয়ামত করিতে পারিবে? আর যাহারা কুরআনের হক নষ্ট করিয়াছে তাহাদেরকে কুরআন জিজ্ঞাসা করিবে যে, আমার কি খেয়াল রাখিয়াছ? আমার কি হক আদায় করিয়াছ? ‘শরহে এহইয়া’ কিতাবে ইমাম আবু হানীফা (রহঃ) হইতে নকল করা হইয়াছে যে, বছরে দুইবার খতম করা কুরআনের হক। এখন এ সব লোক যাহারা ভুল করিয়াও তেলাওয়াত করেন না তাহারা একটু চিন্তা করিয়া পৃষ্ঠাঃ 214 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।