সূচী-পত্র যাহার খোশবুও উত্তম এবং স্বাদও চমৎকার। আর যে মুসলমান কুরআন শরীফ পাঠ করে না তাহার দৃষ্টান্ত হইল খেজুরের ন্যায়। যাহার কোন খোশবু নাই কিন্ত স্বাদ খুবই মিষ্ট । আর যে মুনাফিক কুরআন শরীফ পড়ে না তাহার দৃষ্টান্ত হইল হান্জাল ফলের ন্যায়। যাহার স্বাদ তিক্ত এবং কোন খোশবু নাই। আর যে মুনাফিক কুরআন শরীফ পাঠ করে তাহার দৃষ্টান্ত হইল সুগন্ধি ফুলের ন্যায়। যাহার খোশবু চমৎকার কিন্ত স্বাদ তিক্ত। (বুখারী, মুসলিম, নাসাঈ, ইবনে মাজাহ) এই হাদীসের উদ্দেশ্য হইল, অনুভব করা যায় না এমন জিনিসকে অনুভবযোগ্য জিনিসের সহিত তুলনা করিয়া বুঝাইয়া দেওয়া। যাহাতে কুরআন শরীফ তেলাওয়াত করা এবং না করার মধ্যে কি পার্থক্য তাহা সহজে বুঝে আসিয়া যায়। নতুবা অত্যন্ত স্পষ্ট কথা যে, কালামে পাকের স্বাদ ও সুগন্ধির সহিত তুরন্জ ও খেজুরের কোন তুলনাই হইতে পারে না। তবে এইসব বস্তুর সহিত তুলনার মধ্যে সূক্ষ্ম রহস্য রহিয়াছে যাহা এলমে নবুওতের সাথে সম্পর্কযুক্ত এবং নবী করীম সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের ব্যাপকতার প্রতি ইঙ্গিত করে। যেমন, তুরন্জের কথাই ধরুন। ইহা মুখে সুগন্ধি আনয়ন করে, পেট পরিষ্কার করে এবং হজম শক্তি বৃদ্ধি করে ইত্যাদি। এই উপকারগুলি এমন যে, কুরআন তেলাওয়াতের সাথে এইগুলির খাছ সম্পর্ক রহিয়াছে। যেমন মুখ খোশবুদার হওয়া, অস্তর পরিষ্কার হওয়া এবং রূহানী শক্তি বৃদ্ধি হওয়া। এইগুলি পূর্বে উল্লেখিত উপকারসমূহের সহিত খুবই সামঞ্জস্যপূর্ণ। তুরন্জের একটি বিশেষত্ব ইহাও যে, যে ঘরে তুরন্জর থাকে সেই ঘরে ভবন প্রবেশ করিতে পারে না। যদি এই কথা ঠিক হয়, তবে কালামে পাকের সহিত ইহার বিশেষ মিল রহিয়াছে। কোন কোন চিকিৎসকের নিকট হইতে শুনিয়াছি যে, তুরন্জের দ্বারা স্মরণশক্তি বৃদ্ধি পায়। ‘এহ্ইয়া’ কিতাবে হযরত আলী (রাযিঃ) হইতে নকল করা হইয়াছে যে, তিনটি বস্তুর দ্বারা স্মরণ শক্তি বাড়িয়া যায়। সেইগুলি হইল মেসওয়াক, রোযা এবং কালামুন্লাহ শরীফের তেলাওয়াত । আবু দাউদ শরীফে এই হাদীসের শেষ অংশে আরও একটি অত্যন্ত উপকারী কথা উল্লেখ রহিয়াছে যেঁ-‘উত্তম সাথীর দৃষ্টান্ত হইল মেশকের খোশবূওয়ালা লোকের মত। তুমি যদি তাহার নিকট হইতে মেশ্ক নাও পাও অস্তত খোশবু তো পাইবেই। আর অসৎ সাথীর দৃষ্টান্ত হইল আগুনের চুল্লিওয়ালার মত। যদি কয়লার কালি তোমার গায়ে নাও লাগে তবে ধুয়া হইতে তো বাঁচিতে পারিবে না!’ বিষয়টি অত্যন্ত আহাম ও পৃষ্ঠাঃ 211 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।