দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র কি ক্ষণস্থায়ী বস্তুর জন্য মূল্যবান জীবন ধ্বংস করিতেছি, নাকি স্থায়ী বস্তুর জন্য। আর আফসোস এঁ সময়ের উপর যাহা দ্বারা চিরস্থায়ী বিপদ কামাই করিতেছি। ‘উহার সমপরিমাণ উট হইতে উত্তম’ হাদীসের এই শেষ বাক্যটির তিনটি অর্থ হইতে পারে (এক) চার সংখ্যা পর্যন্ত বিস্তারিত বলিয়া দিয়াছেন এবং চারের উপরের সংখ্যাগুলিকে সংক্ষেপে বলিয়া দিয়াছেন যে, যে ব্যক্তি যত আয়াত পড়িবে উহা ততসংখ্যক উটের চেয়ে উত্তম হইবে। এই ব্যাখ্যা অনুসারে উট বলিতে উট ও উটনী উভয়কে বুঝানো হইয়াছে এবং চারের অধিক সংখ্যা সম্পর্কে বলা হইয়াছে। কেননা, চার পর্যন্ত তো স্পষ্টভাবেই উল্লেখ করা হইয়াছে। (দুই) পূর্বোল্লিখিত সংখ্যাই বলা হইয়াছে। অর্থাৎ রুচির তারতম্যের ।কারণে কেহ উটনী পছন্দ করে আবার কেহ উট পছন্দ করে। তাই হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যের মধ্যে ইহা বলিয়া দিলেন যে, প্রতিটি আয়াত যেমন একটি উটনী হইতে উত্তম, তেমনি যদি কেহ উট পছন্দ করে তবে একটি আয়াত একটি উট হইতেও উত্তম হইবে। (তিন) পূৰ্বোল্লিখিত সংখ্যাই বৰ্ণনা করা হইয়াছে, চারেয় অধিক সংখ্যা সম্পর্কে নয়। তবে দ্বিতীয় অর্থে যে ব্যাখ্যা করা হইয়াছে যে, একটি উটনী অথবা একটি উট হইতে উত্তম এরূপ নহে, বরং সমষ্টি বুঝানো উদ্দেশ্য অর্থাৎ, একটি আয়াত একটি উট ও.উটনী উভয়ের সমষ্টি হইতে উত্তম, এইরূপে প্রতিটি আয়াত নিজের সংখ্যা অনুযায়ী উট ও উটনী উভয়ের সমষ্টি হইতে উত্তম। ইহাতে প্রতি আয়াতের মোকাবিলা যেন এক জোড়ার সহিত করা হইল। আমার আববাজান (রহঃ) এই অর্থকেই পছন্দ করিয়াছেন। কারণ, ইহাতে অধিক ফযীলত বুঝা যায়। যদিও ইহার অর্থ এই নয় যে, একটি বা দুইটি উট একটি আয়াতের সওয়াবের সমতূল্য [হইতে পারে। মূলতঃ এইগুলি শুধুমাত্র উদাহরণ স্বরূপ বলা হইয়াছে। আমি আগেই লিখিয়াছি যে, এক আয়াতের সওয়াব যাহা চিরস্থায়ী এবং চিরকাল বাকী থাকিবে তাহা সারা দুনিয়ার ক্ষণস্থায়ী বাদশাহী হইতেও শ্রেষ্ঠ ও উত্তম। মোল্লা আলী কারী (রহঃ) লিখিয়াছেন, জনেক বুযুর্গের কয়েকজন ব্যবসায়ী বন্ধু তাহার নিকট দরখাস্ত করিল যে, জাহাজ হইতে নামিয়া আপনি জিদ্দায় অবস্থান করিলে আপনার বরকতে আমাদের ব্যবসায়ে লাভ হইবে। তাহাদের উদ্দেশ্য ছিল ব্যবসার লভ্যাংশ দ্বারা উক্ত বুযুর্গের পৃষ্ঠাঃ 207 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।