দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র কোন রকম গোনাহ ও আত্মীয়তার বন্ধন ছিন্ন না করিয়া দুইটি অতি উত্তম উটনী লইয়া আসিবে? সাহাবায়ে কেরাম (রাযিঃ) আরজ করিলেন, ইহা তো আমাদের সকলেই পছন্দ. করিবে। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, মসজিদে গিয়া দুইটি আয়াত পড়া বা দুইটি আয়াত শিক্ষা দেওয়া দুইটি উটনী হইতে এবং তিনটি আয়াত তিনটি উটনী হইতে এমনিভাবে চারটি আয়াত চারটি উটনী হইতে উত্তম এবং এগুলির সমপরিমাণ উট হইতে উত্তম। (মুসলিম, আবু দাউদ) ছুফ্‌ফাহ্‌ মসজিদে নববীর একটি বিশেষ চালাঘরের নাম। যাহা গরীব মুহাজিরগণের বসিবার স্থান ছিল। আসহাবে ছুফফার সংখ্যা বিভিন্ন সময়ে কম বেশী হইতে থাকিত। আল্লামা সুয়ূতী (রহঃ) একশত একজনের নাম উল্লেখ করিয়াছেন এবং তাহাদের নামের উপর একটি আলাদা কিতাব লিখিয়াছেন। বুতহান ও আকীক মদীনা তাইয়্যেবার নিকটবর্তী দুইটি জায়গার নাম, যেখানে উটের বাজার বসিত। আরবদের নিকট উট অত্যস্ত প্রিয়বস্তু ছিল। বিশেষতঃ উচ্চ কুঁজবিশিষ্ট উট খুবই প্রিয় ছিল। ‘কোন রকম গোনাহ ছাড়া’ কথাটির অর্থ হইল, বিনা পরিশ্রমে কোন বস্তু অধিকাংশ ক্ষেত্রে হয়ত বা কাহারো নিকট হইতে ছিনতাই করিয়া লওয়া হয়, অথবা ত্যাজ্য সম্পত্তি ইত্যাদিতে কোন আত্মীয়-স্বজনের মাল আত্মুসাৎ করা হয়,নতুবা কাহারো মাল চুরি করিয়া লওয়া হয়। এই জন্য হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সবগুলি পন্থা বাদ দিয়া বলিয়াছেন যে, সম্পূর্ণ বিনা পরিশ্রমে এবং কোনরূপ অন্যায় ব্যতীত উট হাসিল করা যত পছন্দনীয়, উহার চেয়েও বেশী পছন্দনীয় ও উত্তম হইল কয়েকটি আয়াত হাসিল করিয়া নেওয়া। ইহা একটি বাস্তব সত্য যে, দুই-একটি উট তো দূরের কথা ; কেহ সমগ্র দুনিয়ার বাদশাহী পাইলেই ‘কি? বাদশাহীও যদি কেহ্‌ পাইয়া যায় তবে তাহাতেই বা কিঃ আজ না হয় কাল মৃত্যু উহা হইতে জোরপূর্বক পৃথক করিয়া দিবে। কিন্তু একটি আয়াতের সওয়াব চিরকাল তাহার সঙ্গী হইয়া থাকিবে। কাহাকেও আপনি একটি টাকা দান করিলে সে কত আনন্দিত হইবে! পক্ষান্তরে তাহার ‘নিকট এক হাজার টাকা রাখিয়া যদি বলেন যে, এইগুলি তোমার নিকট রাখ, একটু পরেই আমি আসিয়া নিয়া যাইব, ইহাতে সে বিন্দুমাত্রও আনন্দিত হইবে না। কারণ ইহাতে আমানতের বোঝা বহন ছাড়া তাহার কোন লাভ নাই। প্রকৃতপক্ষে এই হাদীস শরীফে স্থায়ী এবং অস্থায়ী বস্তুর পরস্পর তুলনা দ্বারা সতর্ক করিয়া দেওয়াও উদ্দেশ্য। মানুষ যেন নিজের চাল-চলন ও কাজকর্মের উপর গভীরভাবে চিন্তা করিয়া দেখে যে, আমি পৃষ্ঠাঃ 206 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।