দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

কেফায়া। আল্লাহ না করুন যদি একজন হাফেজও না থাকে তবে সমস্ত মুসলমান গোনাহগার হইবে। আল্লামা যরকাশী (রহঃ) হইতে মোল্লা আলী ক্বারী (রহঃ) নকল করিয়াছেন যে, কোন শহর বা গ্রামে একজন লোকও কুরআন পড়নেওয়ালা না থাকিলে সকলেই গোনাহগার হইবে। বর্তমান গুমরাহী ও জেহালতের যুগে যেখানে আমাদের মুসলমানদের মধ্যে বহু দ্বীনি বিষয়ে গুমরাঁহী ছড়াইতেছে সেখানে ইহাও সাধারণভাবে ছড়াইয়া গিয়াছে যে, কুরআন শরীফ হিফয করাকে বেকার মনে করা হইতেছে। ইহার শব্দসমূহ বারবার আওড়ানোকে নির্বুদ্ধিতা বলা হইতেছে। ইহার শব্দ মুখস্থ করাকে দেমাগ ক্ষয় ও সময়ের অপচয় বলা হইতেছে। আমাদের বদদ্বীনীর মহামারী যদি এই একটি মাত্র হইত, তবে না হয় উহা সম্পর্কে বিস্তারিত কিছু লেখা যাইত। কিন্তু যেক্ষেত্রে আমাদের প্রতিটি কাজ-কর্ম একেকটি মারাত্মক ব্যাধি এবং প্রতিটি খেয়াল ও চিন্তা-ভাবনা বাতেলের দিকেই টানিয়া লইয়া যাইতেছে, সেই ক্ষেত্রে কোন্‌ কোন্‌ জিনিসের উপর কাঁদিবেন আর কোন্‌ কোন্‌ বিষয়েরই বা অভিযোগ করিবেন। সমস্ত অভিযোগ আল্লাহর দরবারে করিতেছি এবং তাহারই সাহায্য প্রার্থনা করিতেছি। পৃষ্ঠাঃ 201 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।