সূচী-পত্র তেলাওয়াতকারী কুরআনের অর্থ বুঝিলে গভীর চিন্তা-ফিকিরের সহিত রহমতের আয়াতসমূহে গোনাহ-মাফী ও রহমত লাভের দোয়া করিবে। আর আজাব ও ভয়ের আয়াতসমূহে আল্লাহর আশ্রয় চাহিবে। কেননা তিনি ব্যতীত আর কেহই সাহায্যকারী নাই। আল্লাহর পবিত্রতা সম্প্কীয় আয়াত তেলাওয়াত কালে সুবহানাল্লাহ বলিবে। তেলাওয়াত করার সময় আপনা আপনি কান্না না আসিলে কান্নার ভাব করিবে। (কবির ভাষায়) hl IMCS; EYEE OY 0 অর্থ ৪ কোন আশেকের জন্য সবচাইতে আনন্দের অবস্থা হইল, সে তাহার মাশুকের নিকট চক্ষু হইতে অশ্রু বর্ষণ করতঃ অভিযোগ পেশ করিতেছে! মুখস্থ করার উদ্দেশ্যে না পড়িলে তেলাওয়াতের সময় তাড়াহুড়া করিবে না। কুরআন শরীফকে রেহাল, বালিশ বা কোন উঁচু জায়গায় রাখিবে। তেলাওয়াতের সময় কাহারও সাথে কথা-বার্তা বলিবে না, বিশেষ কোন প্রয়োজন দেখা দিলে কালামে পাক বন্ধ করিয়া কথা বলিবে। অতঃপর আউযুবিল্লাহ পড়িয়া পুনরায় শুরু করিবে। যদি উপস্থিত লোকেরা নিজ নিজ কাজে ব্যস্ত থাকে তবে আস্তে আস্তে পড়া উত্তম। নতুবা জোরে পড়া ভাল। মাশায়েখগণ পবিত্র কুরআন তেলাওয়াত করার ছয়টি জাহেরী আদব ও ছয়টি বাতেনী আদব বর্ণনা করিয়াছেন। জাহেরী আদব ৬টি ৪ ১। গভীর শ্রদ্ধা ও এহ্তেরামের সহিত ওযুসহ কেবলামুখী হইয়া বসিবে। ২। পড়ার সময় তাড়াতাড়ি না করিয়া তারতীল ও তাজবীদের সহিত পড়িবে। ৩। উপরে উল্লেখিত নিয়মে রহমত ও আজাবের আয়াতসমূহের হক আদায় করিবে। 8। ভান করিয়া হইলেও কান্নার চেষ্টা করিবে। ৫। রিয়া বা লোক-দেখানোর ভয় হইলে বা অন্য কোন মুসলমানের কষ্ট বা অসুবিধা হওয়ার আশঙ্কা হইলে চুপে চুপে পড়িবে, নতুবা জোরে পড়িবে। ৬। মিষ্ট স্বরে পড়িবে। কেননা কালামে পাক মিষ্ট স্বরে পড়িবার জন্য বনু হাদীসে তাকীদ আসিয়াছে। পৃষ্ঠাঃ 199 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।