সূচী-পত্র উপর ফাযায়েলের ক্ষেত্রে আমল করা জায়েয আছে। ‘আল্লাহু আকবার ; ইসলামের মধ্যেও কত সুযোগ সুবিধা রহিয়াছে। আরও আশ্চর্যের বিষয় হইল, আমাদের ওলামায়ে কেরাম কত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় স্পষ্ট করিয়া দিয়াছেন। আল্লাহ তায়ালা আমাকেও এবং আপনাদেরকেও পরিপূর্ণ ইসলাম নসীব করুন। এখানে একটি জরুরী বিষয়ের প্রতি সতর্ক করিয়া দেওয়া একান্ত আবশ্যক। তাহা হইল এই যে, আমি হাদীসসমূহের হাওয়ালা দেওয়ার ব্যাপারে মিশকাত, মিরকাত, তানকীনুর রেওয়ায়াত, শরহে এহয়াউল উলূম ও আল্লামা মুনযিরীর তারগীব গ্রন্থের উপর নির্ভর করিয়াছি এবং এইগুলি হইতে হাদীস অধিক পরিমাণে গ্রহণ করিয়াছি। তাই এইগুলির হাওয়ালা দেওয়ার প্রয়োজন মনে করি নাই। তবে এইগুলি ব্যতীত অন্য কোন কিতাব হইতে যাহা গ্রহণ করিয়াছি উহার হাওয়ালা উল্লেখ করিয়া দিয়াছি। তেলাওয়াতকারীর জন্য তেলাওয়াতের সময় উহার আদবের প্রতি লক্ষ্য রাখা জরুরী। অতএব উদ্দেশ্যের পূর্বে কুরআন মজিদ পাঠের কিছু আদব লিখিয়া দেওয়া সঙ্গত মনে হইতেছে। কেননা A heft ‘বেআদব আল্লাহর মেহেরবানী হইতে বঞ্চিত থাকে! সংক্ষিপ্তভাবে এই আদবগুলির সারকথা হইল, কালামুল্লাহ শরীফ মাবুদের কালাম, মাহবুব ও প্রিয়ের বাণী। প্রেম ও ভালবাসার সহিত যাহাদের কিছু মাত্রও সম্পর্ক রহিয়াছে তাহারা জানেন যে, প্রেমিকের নিকট মাশুকের পত্র, তাহার কথা ও লেখার কি পরিমাণ মূল্য ও গুরুত্ব হইয়া থাকে ; উহার সহিত যে প্রেম ও প্রণয়ের ব্যবহার হইয়া থাকে এবং হওয়াও উচিত তাহা সকল নিয়ম-কানুনের উর্ধ্বে জনৈক কবি বলিয়াছেন অর্থ £ মহব্বত নিজেই তোমাকে মহব্বতের কায়দা-কানুন শিখাইয়া দিবে। এই সময় যদি আল্লাহর অপরূপ সৌন্দর্য এবং সীমাহীন নেয়ামতের কল্পনা হৃদয়ে জাগিয়া উঠে তবে অস্তরে মহববত ও ভালবাসার ঢেউ পৃষ্ঠাঃ 197 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।