দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র পিতৃতুল্য চাচাজ্জান হযরত মাওলানা হাফেজ আলহাজ্জ মৌলভী মুহাম্মদ ইলিয়াস ছাহেব (রহঃ)এর দ্বারা তাঁহার হুকুমকে আরও জোরদার করাইবেন। যাহা হউক, তিনি এই খেদমত আমার মত অধমের দ্বারাই নিতে চাহিলেন। ঘটনাক্রমে এই সম্মানিত পত্রখানি এমন অবস্থায় পৌছিল যে, আমি সফরে ছিলাম এবং আমার চাচাজান এখানে আসিয়াছিলেন। আমি সফর হইতে ফিরিয়া আসার পর তিনি গুরুত্ব সহকারে নির্দেশ দান করতঃ পত্রখানি আমার হাওয়ালা করিলেন। ইহার পর আমার না কোন ওজর দেখাইবার অবকাশ রহিল আর না নিজের অযোগ্যতার কথাও পেশ করিবার সুযোগ রহিল। যদিও আমার জন্য হাদীসের কিতাব ‘মুওয়াত্তা ইমাম মালেক’ এর শরাহ লেখার ব্যস্ততাও একটি শক্তিশালী ওজর ছিল। তথাপি এই মহান হুকুমের গুরুত্বের কারণে হইয়াছে উহা লিখিয়া তাঁহার খেদমতে পেশ করিতেছি এবং আমার অযোগ্যতার দরুন ইহাতে যে সকল ভুল-ভ্রান্তি হওয়া একান্ত স্বাভাবিক সেইগুলির জন্য ক্ষমা চাহিতেছি। আমি এই কিতাবখানি কিয়ামতের দিন এ সকল লোকের জামাতে শরীক হওয়ার আশায় লিখিয়াছি যাহাদের সম্পর্কে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, যে ব্যক্তি আমার উম্মতের জন্য দ্বীনী বিষয়ের উপর চল্লিশটি হাদীস সংরক্ষণ করিবে আল্লাহ তায়ালা কিয়ামতের দিন তাহাকে আলেম হিসাবে উঠাইবেন এবং আমি তাহার জন্য সুপারিশকারী ও সাক্ষী হইব। হযরত আলকামী (রহঃ) বলেন, ‘সংরক্ষণ করা’র অর্থ হইল কোন জিনিসকে একত্র করিয়া ধ্বংস হইতে রক্ষা করা। চাই লেখা ব্যতীত মুখস্থ করিয়া হউক কিংবা লিখিয়া সংরক্ষণ করা হউক যদিও মুখস্থ না থাকে। সুতরাং যদি কেহ কিতাবে লিখিয়া অন্যের নিকট পৌঁছাইয়া দেয়, তবে সেও হাদীসে বর্ণিত সুসংবাদের অন্তর্ভুক্ত হইবে। মুনাবী (রহঃ) বলেন, “আমার উম্মতের জন্য সংরক্ষণ করিবে” এই কথার অর্থ হইল, উম্মতের নিকট সনদের হাওয়ালা সহ বর্ণনা করা। কেহ কেহ বলিয়াছেন, মুসলমানদের নিকট পৌছাইয়া দেওয়াই উদ্দেশ্য ; যদিও মুখস্থ না থাকে বা অর্থ জানা না থাকে। এমনিভাবে ‘চল্লিশ হাদীস’ কথাটিও ব্যাপক। অর্থাৎ সবগুলি হাদীস সহীহ বা হাসান পর্যায়েরও হইতে পারে অথবা এমন মামুলী পর্যায়ের দুর্বল হাদীসও হইতে পারে যেগুলির পৃষ্ঠাঃ 196 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।