দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র আখেরী গুযারিশ বা শেষ আবেদন নিবিড়ভাবে আল্লাহ তায়ালার সানিধ্য গ্রহণ ও তাঁহার সহিত কথাবার্তায় মগ্ন হওয়া, কাজেই অন্যমনস্ক ও গাফেল অবস্থায় তাহা হইতেই পারে না। পক্ষান্তরে, অন্যান্য এবাদত গাফলতির সহিতও হইতে পারে। যেমন, যাকাতের হাকীকত হইল মাল খরচ করা ; ইহা স্বয়ং নফসের জন্য এত কষ্টসাধ্য যে, গাফলতির সহিতও যদি কেহ যাকাত আদায় করে তবু ইহা নফসের জন্য কষ্টদায়ক হয়। এমনিভাবে, রোযার হাকীকত হইল, সারাদিন ক্ষুধা তৃষ্ণা সহ্য করা, সহবাসের মজা হইতে বিরত থাকা--এইগুলি নফসকে এমনিতেই কাবু করিয়া ফেলে, অতএব গাফলতির সহিত রোযা রাখিলেও নফসের প্রবলতা ও তীব্রতার উপর ইহার প্রভাব পড়ে। ! কিন্ত নামাযের প্রধান অঙ্গ হইল, যিকির ও কুরআন তেলাওয়াত। গাফলতির সাথে হইলে ইহাকে আল্লাহর সহিত নিবিড় সম্পর্ক ও কথোপকথন বলিয়া আখ্যায়িত করা যায় না। বরং ইহা এমনই হইয়া যায় থাকে অর্থাৎ মনের মধ্যে যেসব কথা থাকে এই সময় তাহার জবান হইতে বাহির হইতে থাকে_ ইহাতে তাহার না কোনরূপ কষ্ট হয়, আর না ইহাতে তাহার কোন উপকার হয়। তদ্রুপ নামাযের যেহেতু অভ্যাস হইয়া গিয়]ছে (তাই মনোযোগ না থাকিলেও অভ্যাস অনুযায়ী চিন্তা-ফিকির ছাড়াই ‘জবান হইতে কিছু শব্দ বাহির হইতে থাকে, যেমন ঘুমন্ত অবস্থায় মানুষের মুখ হইতে বহু কথা এমন বাহির হয় যাহা উপস্থিত শ্রবণকারী শুনিয়াও ‘তাহার সহিত কথা বলা হইতেছে বলিয়া মনে করে না এবং যে বলে 'তাহারও ইহাতে কোন ফায়দা হয় না। তদ্রপ আল্লাহ তায়ালাও এমন নামাযের প্রতি কোনরূপ ভ্রক্ষেপ করেন না, যাহা ইচ্ছা ও এরাদা ছাড়া হইয়া থাকে। অতএব ইহা খুবই গুরুত্বপূর্ণ যে, নিজ নিজ শক্তি-সামর্থ অনুযায়ী পূর্ণ মনোযোগ ও এখলাসের সহিত নামায পড়িবে। কিন্তু ইহাও নেহায়েত জরুরী যে, পূর্ববর্তী বুযুর্গানে দ্বীনের নামায সম্পর্কে যে সকল অবস্থা উল্লেখ করা হইয়াছে, সেইরূপ নামায যদি নাও পড়া যায় তবুও যেকোন অবস্থাতেই নামায অবশ্যই পড়িতে হইবে। পৃষ্ঠাঃ 189 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।