দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র মগ্ন রহিলেন। অতঃপর ফজ্ঞরের নামায আদায় করিয়া আবার যিকির_ওজীফায় মশগুল হইয়া গেলেন। ইতিমধ্যে জায়নামাযে বসা অবস্থায় তাঁহার চোখে একটু তন্দ্রা আসিয়া গেল, সঙ্গে সঙ্গেই তিনি চোখ মলিতে মলিতে উঠিয়া দাড়াইলেন, তওবা-এস্তেগফার করিতে লাগিলেন এবং এই দোয়া পড়িলেন_- “যে-চোখ ঘুমাইয়া কখনও তৃপ্ত হয় না সেই চোখ হইতে আমি আল্লাহর পানাহ চাই।” এক বুযুর্গের ঘটনা আছে যে, তিনি রাত্রে শুইয়া ঘুমানোর চেষ্টা করিতেন কিন্তু যখন কিছুতেই তাঁহার ঘুম আসিত না, তখন তিনি উঠিয়া নামাযে মশগুল হইয়া যাইতেন আর এই আরজ করিতেন $৪ “হে আল্লাহ! তুমি জান__-জাহান্নামের আগুনের ভয় আমার নিদ্রাকে উড়াইয়া দিয়াছে।” এই বলিয়া সকাল পর্যন্ত তিনি নামাযে মশগুল থাকিতেন। অস্থিরতা ও উৎকণ্ঠায় কিংবা. চরম শওক ও আগ্রহে মারা রাত্র জাগিয়া কাটাইয়া দেওয়ার ঘটনাবলী এত অধিক যে, উহা গণনা করা অসম্ভব। কিন্তু আমরা উহার স্বাদ হইতে এত দূরে যে, এই সমস্ত ঘটনার সত্যতা সম্পর্কেই আমাদের মনে সন্দেহ লাগিতে আরস্ত হইয়াছে। কিন্ত এ কথা স্মরণ রাখিতে হইবে যে, এইসব ঘটনা এত অধিক পরিমাণে এবং এত অধিক বর্ণনাকারীর মাধ্যমে বর্ণিত হইয়াছে যে, যদি এইগুলিকে অস্বীকার করা হয় তবে গোটা ইতিহাস শাস্ত্রের উপর হইতেই আস্থা উঠিয়া যায়। কেননা, যে-কোন ঘটনার সত্যতা উহার অধিক বর্ণনার দ্বারাই প্রমাণিত হ্য়। ইহা ছাড়া সৰ্বদা আমরা নিজেদের চোখে দেখিতেছি যে, এমন অনেক অথচ তাহাদের কোন ক্লান্তি বা নিদ্রা আসে না। তাহা হইলে ইহা কোন্‌ যুক্তির কথা যে, আমরা পাপকার্যের স্বাদ ও আনন্দকে স্বীকার করা সত্ত্বেও এবাদতের স্বাদ ও আনন্দকে অস্বীকার করি ; অথচ এবাদতের মধ্যে আল্লাহ তায়ালার পক্ষ হইতে শক্তিও দান করা হয়। আসলে আমাদের এই সন্দেহের কারণ কি ইহাই নহে যে, আমরা এই সকল ইশ্ক_মহ্ববতের স্বাদ সম্পর্কে একেবারেই অপরিচিত। আর একথাও সত্য যে, নাবালেগ বালেগ হওয়ার স্বাদ-আনন্দ সম্পর্কে অজ্ঞই হইয়া থাকে। আল্লাহ্‌ তায়ালা যদি আমাদেরকে এই স্বাদ লাভের তওফীক দান করেন তবে উহাই হইবে আমাদের পরম সৌভাগ্য। পৃষ্ঠাঃ 188 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।