দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র লোকজনের কথাবার্তা তাঁহার কানে যাওয়া তো দূরের কথা ঢোলের আওয়াজও তাহার কানে প্রবেশ করিত না। কেহ্‌ তাঁহাকে জিজ্ঞাসা করিয়াছিল, নামাযে কি আপনার. কোন কিছুর খেয়াল হয়? তিনি বলিলেন, হাঁ, আমার এই খেয়াল হয় যে, একদিন আল্লাহর দরবারে আমাকে দাঁড়াইতে হইবে এবং বেহেশত ও দোযখ এই দুইটির একটিতে অবশ্যই আমাকে যাইতে হইবে। লোকটি আরজ করিল, ইহা জিজ্ঞাসা করি নাই বরং আমার প্রশ্ন হইল, আমাদের কথাবার্তা কি কিছুই আপনি শুনিতে পান না? তিনি বলিলেন, নামাযে তোমাদের কথাবার্তা শুনিতে পাওয়ার চাইতে আমার শরীরে বর্শা বিদ্ধ হওয়া অধিক ভাল। তিনি আরও বলিতেন, আখেরাতের যাবতীয় দৃশ্য যদি এখন আমার চোখের সামনে পেশ করা হয় তবে চোখে দেখিয়াও আমার ঈমান ও একীন বিন্দুমাত্র বাড়িবে না। (কারণ গায়েবের উপর তাহার ঈমান এমনই মজবুত ছিল যেমন সরাসরি দেখার উপর হইয়া থাকে)। এক বুযুর্গের একটি অঙ্গ নষ্ট হইয়া গিয়াছিল যাহা কাটিয়া ফেলা ছাড়া উপায় ছিল না। লোকেরা ঠিক করিল নামাযের অবস্থায়ই উহা কাটা সম্ভব হইবে ; তিনি টের পাইবেন না। পরে নামাযের অবস্থায়ই উহা কাটা হইল এবং তিনি মোটেও টের পাইলেন না। ._ জনেক বুযুৰ্গকে জিজ্ঞাসা করা হইয়াছিল, নামাযের মধ্যে কি আপনার কখনও দুনিয়াবী খেয়াল আসে? তিনি বলিলেন, এইরূপ খেয়াল নামাযেও আসে না এবং নামাযের বাহিরেও আসে না। অপর এক বুযুর্গকেও এই প্রশ্ন করা হইয়াছিল যে, নামাযে তাঁহার অন্য কোন খেয়াল আসে কিনা! তিনি বলিয়াছেন, নামাযের চাইতেও প্রিয় জিনিস কি আছে যাহার খেয়াল নামাযের মধ্যে আসিবে। ‘বাহ্‌জাতৃনুফুস’ কিতাবে লেখা আছে, জনেক ব্যক্তি এক বুযুর্গের সহিত সাক্ষাত করিতে আসিল। বুযুর্গকে যোহরের নামাযে মশগুল দেখিয়া লোকটি বসিয়া অপেক্ষা করিতে লাগিল। যোহরের নামায শেষ করিয়া তিনি নফলে মশগুল হইয়া গেলেন এবং আছর পর্যন্ত নফল পড়িতে থাকিলেন। এদিকে লোকটি অপেক্ষায় বসিয়াই রহিল। তিনি নফল শেষ করিয়া আছরের নামায শুরু করিলেন। আছরের নামায হইতে ফারেগ হইয়াই মাগরিব পর্যন্ত দোয়ায় মশগুল থাকিলেন। অতঃপর মাগরিবের নামায পড়িয়া এশা পর্যন্ত নফলে মশগুল হইয়া গেলেন। এইদিকে আগস্তক বেচারা অপেক্ষা করিতে থাকিল। এশার নামায পড়িয়া তিনি আবার নফল শুরু করিয়া দিলেন। সকাল পর্যন্ত তিনি এইভাবে নফলেই পৃষ্ঠাঃ 187 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।