দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র তাহার মুখমণ্ডলের উপর চোখের পানি জারী থাকিত। খালফ ইবনে আইয়ূব (রহঃ)কে কেহ জিজ্ঞাসা করিল, এই মাছিগুলি কি নামাযে আপনাকে বিরক্ত করে না? তিনি বলিলেন, নামাযের জন্য ক্ষতিকর এমন কোন জিনিসের অভ্যাস আমার নাই। অসৎ লোকেরা সরকারের বেত্রাঘাত এইজন্য সহ্য করে যে, লোকেরা তাহাদিগকে ধৈর্যশীল বলিবে এবং উহাকে গর্ব সহকারে বলিয়াও বেড়ায়_আর আমি আমার মালিক ও মাওলা পাকের সামনে দাঁড়াইয়াছি ; এইখানে একটি মাছির কারণে নড়াচড়া করিব। ‘বাহ্‌জাতুনুফুস’ কিতাবে আছে, এক সাহাবী (রাষিঃ) রাত্রে নামাষ পড়িতেছিলেন, এমন সময় একটি চোর আসিয়া তাঁহার ঘোড়া খুলিয়া লইয়া গেল। লইয়া যাওয়ার সময় তিনি তাহাকে দেখিতেও পাইলেন কিন্তু নামায ছাড়িলেন না। পরে একজন তাহাকে জিজ্ঞাসাও করিলেন যে, চোরকে আপনি ধরিলেন না কেন? তিনি বলিলেন, আমি যে কাজে মশগুল ছিলাম, উহা ঘোড়া হইতে অনেক উত্তম ছিল। হযরত আলী (রাযিঃ) সম্পর্কে এই কথা প্রসিদ্ধ আছে যে, যুদ্ধের করা হইত। একবার তাহার উরুতে একটি তীর বিদ্ধ হইয়াছিল, লোকেরা অনেক চেষ্টা করিয়াও যখন উহা বাহির করিতে পারিল না, তখন তাহারা সকলেই পরামর্শ করিল যে, নামাযের অবস্থায়ই উহা বাহির করা যাইবে। পরে যখন তিনি নফল নামাযে দাঁড়াইলেন এবং সেজদায় গেলেন তখন আশে-পাশে লোকজনের ভীড় দেখিয়া জিজ্ঞাসা করিলেন, তোমরা কি নাই। মুসলিম ইবনে ইয়াসার (রহঃ) যখন নামাযে দাঁড়াইতেন, তখন পরিবারের লোকদিগকে বলিয়া দিতেন যে, তোমরা কথাবার্তা বলিতে থাক। কেননা, তোমাদের কথাবার্তা আমি নামাযের মধ্যে শুনিতে পাইব না। হযরত রবী (রহঃ) বলেন, আমি যখন নামাযে দাঁড়াই তখন এই চিন্তায় বিভোর হইয়া যাই যে, মৃত্যুর পর আমাকে কি কি প্রশ্নের সম্মুখীন হইতে হইবে! হযরত আমের ইবনে আব্দুল্লাহ (রহঃ) যখন নামাযে দাঁড়াইতেন তখন পৃষ্ঠাঃ 186 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।