দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র লোক সমবেদনা প্রকাশ করিত অথচ আমার জামাত নষ্ট হওয়াতে মাত্র দুই-একজন লোক দুঃখ প্রকাশ করিল। ইহা শুধু এইজন্যই যে, মানুষের নিকট ধৰ্মীয় মুসীবত দুনিয়ার মুসীবত হইতে হালকা হইয়া গিয়াছে। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যাব (রহঃ) বলেন, বিশ বৎসরের মধ্যে কখনও এমন হয় নাই যে, নামাযের জন্য আযান হইয়াছে অথচ আমি পূর্ব হইতেই মসজিদে হাজির হই নাই। মুহাম্মদ ইবনে ওয়াসে (রহঃ) বলেন, দুনিয়াতে শুধু তিনটি জিনিসই আমার পছন্দ $ প্রথম এমন বন্ধু যে আমার ভুল-ক্রটির জন্য আমাকে সতর্ক করিতে পারে। দ্বিতীয়তঃ জীবন ধারণের পরিমাণ রুঞ্জি যাহাতে কোন কলহ-বিবাদ নাই। তৃতীয়ঃ জামাতের সহিত নামায আদায়, যাহাতে ভুল-ক্রটি হইলে মাফ হইয়া যায়। আর সওয়াব হইলে উহা আমাকে দেওয়া হয়। হযরত আবু উবাইদাহ ইবনে জার্রাহ (রাযিঃ) একবার নামাযে ইমামতি করিলেন। নামায শেষ করিয়া তিনি বলিলেন, এইমাত্র শয়তান আমাকে একটি ধোকা দিল। সে আমার মনে এই ধারণা দিল যে, আমি সবচাইতে ভাল (কারণ যে ভাল তাহাকেই ইমাম বানানো হয়)। কাজেই ভবিষ্যতে আমি আর কখনও নামায পড়াইব না। মাইমূন ইবনে মেহরান (রহঃ) একবার মসজিদে গিয়া দেখিলেন জামাত শেষ হইয়া গিয়াছে, তিনি ‘ইন্না লিল্লাহে ওয়াইন্না ইলাইহি ‘রাজিউন’ পড়িলেন আর বলিলেন, এই নামাযের ফযীলত আমার নিকট ইরাকের বাদশাহী হইতেও বেশী প্রিয়। কথিত আছে, এই সকল বুযুর্গানে দ্বীনের কাহারও তকবীরে উলা ফউত হইয়া গেলে তিন দিন পর্যন্ত উহার শোক প্রকাশ করিতেন, আর জামাত ফউত হইয়া গেলে সাত দিন পর্যন্ত শোক প্রকাশ করিতেন। (এহ্‌ইয়া) বকর ইবনে আব্দুল্লাহ (রহঃ) বলেন, তুমি যদি তোমার মালিক ও মাওলা পাকের সাথে সরাসরি কথা বলিতে চাও, তবে যখন ইচ্ছা তখনই বলিতে পার। কেহ জিজ্ঞাসা করিল, ইহা কিরূপে হইতে পারে। তিনি বলিলেন, উত্তমরূপে ওযু কর অতঃপর নামাযে দাঁড়াইয়া যাও। হযরত আয়েশা (রাযিঃ) বলেন, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সহিত কথা বলিতে থাকিতেন এবং আমরাও তাহার সহিত কথা বলিতে থাকিতাম ; কিন্তু যখন নামাযের সময় হইয়া যাইত তখন তাঁহার অবস্থা এমন হইত যেন তিনি আমাদেরকে একেবারেই চিনেন না এবং সম্পূর্ণরূপে আল্লাহর ধ্যানে মশগুল হইয়া যাইতেন। সাঈদ তান্নোখী (রহঃ) যখন নামাযে দাঁড়াইতেন, তখন ক্রমাগত পৃষ্ঠাঃ 185 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।