সূচী-পত্র এক ব্যক্তি বর্ণনা করেন, আমি হযরত যুন্নন মিছরী (রহঃ)এর পিছনে আছরের নামায পড়িলাম। তকবীরে তাহরীমার সময় আল্লাহ বলার সাথে সাথে তাহার উপর আল্লাহর আজমত ও মহত্বের এত প্রভাব পড়িল যে, মনে হইল তাহার দেহ হইতে রূহ বাহির হইয়া গিয়াছে এবং তিনি একেবারে স্তব্য হইয়া গেলেন। অতঃপর তাহার জবান হইতে যখন ‘আকবার’ শব্দটি শুনিলাম, তখন তাহার এই তকবীরের প্রভাবে আমার অস্তর যেন টুকরা টুকরা হইয়া গেল। (নুজ্হাহ) হযরত উয়াইস কার্নী (রহঃ) বিখ্যাত বুযুর্গ ও শ্রেষ্ঠ তাবেয়ী ছিলেন। কোন সময় এমন হইত যে, এক সেজদার মধ্যেই সারা রাত্র কাটাইয়া দিতেন। হযরত ইসাম (রহঃ) হযরত হাতেম যাহেদ বলখী (রহঃ)কে জিজ্ঞাসা করিলেন, আপনি নামায কিরূপে পড়েন? তিনি উত্তর করিলেন, নামাযের সময় হইলে প্রথমে ধীর-স্থিরভাবে উত্তমরূপে ওযু করি অতঃপর নামাযের জায়গায় উপস্থিত হইয়া ধীর-স্থিরভাবে দাঁড়াই আর মনে মনে এই ধ্যান করিতে থাকি যে, কাবা শরীফ আমার সম্মুখে, পা আমার পুলসিরাতের উপর, ডান দিকে বেহেশত আর বাম দিকে দোযখ, আজরাঈল (আঃ) আমার মাথার উপর এবং আমি মনে করি ইহাই আমার শেষ নামায ; জীবনে আর নামায পড়ার সুযোগ হয়ত আমার হইবে না, আর আমার মনের অবস্থা আল্লাহ তায়ালা জানেন। ইহার পর খুবই বিনয়ের সহিত আল্লাহ আকবার বলি অতঃপর অর্থের প্রতি লক্ষ্য রাখিয়া কেরাত পড়ি। বিনয়ের সহিত রুকু করি আর বিনয়ের সহিত সেজদা করি। ধীর-স্থিরভাবে নামায পুরা করি আর আল্লাহর রহমতের ওসীলায় উহা কবুল হওয়ার আশা করি। আবার নিজের বদ-আমলের দরুন উহা অগ্রাহ্য হওয়ার ভয়ও করি। ইসাম (রহঃ) জিজ্ঞাসা করিলেন, এইরূপ নামায আপনি কত দিন যাবত পড়িতেছেন? তিনি বলিলেন, ত্রিশ বৎসর যাবত। ইহা শুনিয়া ইসাম (রহঃ) কাঁদিতে লাগিলেন যে, একটি নামাযও আমার এইরূপে আদায় করার সৌভাগ্য হয় নাই। বর্ণিত আছে, একদিন হাতেম (রহঃ)এর নামাযের জামাত চুটিয়া গেল, ইহাতে তিনি খুবই দুঃখিত হইলেন। মাত্র দুই একজন এই ব্যাপারে সমবেদনা প্রকাশ করিল। ইহাতে তিনি ক্রন্দন করিয়া বলিলেন, হায়! আজ যদি আমার ছেলে মারা যাইত তবে বলখের অর্ধেক লোক সমবেদনা প্রকাশ করিত। এক রেওয়ায়াতে আসিয়াছে যে, দশ হাজারেরও অধিক পৃষ্ঠাঃ 184 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।