দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র করিয়া দাও” এই দোয়া করিয়া তিনি মসজিদে প্রবেশ করিতেন। হযরত যয়নুল আবেদীন (রহঃ) দৈনিক এক হাজার রাকাত নামায পড়িতেন। বাড়ীতে বা সফরে কখনও তাঁহার তাহাজ্জুদ ছুটে নাই। তিনি যখন ওযূ করিতেন তখন তাঁহার চেহারা হলুদবর্ণ হইয়া যাইত এবং নামাযে দীড়াইলে তাঁহার শরীরে কম্পন শুরু হইয়া যাইত। কেহ ইহার কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, তুমি কি জান না, কাহার সম্মুখে দাঁড়াইতেছি। একবার তিনি নামায পড়িতেছিলেন এমন সময় ঘরে আগুন লাগিয়া গেল। তিনি নামাযেই মশগুল থাকিলেন। লোকেরা কারণ জিজ্ঞাসা করিলে বলিলেন, আখেরাতের আগুন দুনিয়ার আগুন হইতে গাফেল করিয়া রাখিয়াছে। তিনি বলেন, অহংকারী মানুষের উপর আমি আশ্চর্য হই_গতকাল পৰ্যন্ত যে নাপাক বীর্য ছিল আবার আগামীকাল সে মুদা হইয়া যাইবে তবুও সে অহংকার করে। তিনি বলিতেন, আশ্চর্যের বিষয় ! মানুষ অস্থায়ী ঘরের জন্য কতই না ফিকির করে অথচ চিরস্থায়ী ঘরের জন্য কোনই ফিকির নাই। তাঁহার অভ্যাস ছিল, রাত্রের অন্ধকারে চুপে চুপে তিনি দান করিতেন। কেহ্‌ জানিতে পারিত না, কে দান করিয়াছে। তাহার মৃত্যুর পর এমন একশত পরিবারের সন্ধান পাওয়া গেল যাহারা তীঁহারই সাহায্যের উপর চলিত (নুজ্হাহ্‌) হযরত আলী (রাযিঃ) সম্পর্কে বর্ণিত আছে, যখন নামাষের সময় হইত তখন তাহার চেহারার রং বদলাইয়া যাইত, শরীরে কম্পন শুরু হইয়া যাইত। জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, এ আমানত আদায় করিবার সময় উপস্থিত হইয়াছে, যাহা আসমান-যমীন বহন করিতে পারে নাই, পাহাড়-পর্বত যাহা বহন করিতে অক্ষম হইয়া কিনা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) যখন আযানের আওয়াজ শুনিতেন, তখন এত বেশী কাদিতেন যে, তাহার চাদর ভিজ্িয়া যাইত, রগ ফুলিয়া যাইত, চক্ষু রক্তবর্ণ হইয়া যাইত। কেহ আরজ করিল, আমরাও তো আযান শুনি কিন্ত কোন প্রতিক্রিয়াই হয় না অথচ আপনি এত বেশী ঘাবড়াইয়া যান! তিনি বলিলেন, মুআয্যিন কি বলে, তাহা এবং ঘুম উড়িয়া যাইত। অতঃপর তিনি আযানের প্রত্যেকটি বাক্যের গুরুত্ব ব্যাখ্যা করেন। পৃষ্ঠাঃ 183 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।