দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র অনুরূপভাবে সেজদার মধ্যে বলা হয়_ AS ESE ইহার মাধ্যমে আল্লাহ তায়ালার সীমাহীন উচ্চ মর্যাদা ও মহত্ব স্বীকার করার সাথে সাথে যাবতীয় দোষ-_ক্রটি হইতে তাঁহার পবিত্রতা স্বীকার করা হইতেছে। শরীরের সর্বশ্রেষ্ঠ অঙ্গ হইল মাথা_চোখ, কান, নাক, জবান ইত্যাদি প্রিয় অঙ্গগুলি সহকারে এই মাথা মাটিতে রাখিয়া যেন স্বীকার করা হইতেছে যে, আমার শ্রেষ্ঠতম ও প্রিয় অঙ্গুলি তোমার সামনে মাটিতে লুটাইয়া আছে, শুধু এই আশায় যে, তুমি আমার উপর দয়া ও মেহেরবানী করিবে। এই বিনয়ের প্রথম প্রকাশ আদবের সহিত তাহার সম্মুখে দুই হাত বাঁধিয়া দাঁড়ানোর মধ্যে ছিল। রুকুতে মাথা নত করার মধ্যে এই বিনয়েরই আরেক ধাপ উন্নতি হইয়াছিল। অতঃপর তাহার সামনে জমিনে নাক ঘষা ও মাথা রাখার মধ্যে আরো এক ধাপ উন্নতি হইল। এইভাবে শুরু হইতে শেষ পর্যন্ত সম্পূর্ণ নামাযেরই এই অবস্থা। বাস্তবিক পক্ষে ইহাই হইল নামাযের আসল রূপ। আর এই নামাযই প্রকৃতপক্ষে দ্বীন ও দুনিয়ার যাবতীয় উন্নতি ও সফলতার সিড়ি। আল্লাহ তায়ালা দয়া করিয়া আমাকে এবং সমস্ত মুসলমানকে এইরূপ নামায পড়ার তওফীক দান করুন__আমীন। হযরত মুজাহিদ (রহঃ) বর্ণনা করিয়াছেন যে, ফকীহ সাহাবায়ে কেরামের নামায এইরূপই ছিল। তাহারা নামাযের সময় আল্লাহর ভয়ে ভীত হইয়া পড়িতেন। হযরত হাসান (রাষিঃ) যখন ওযূ করিতেন তখন তাহার চেহারা বিবর্ণ হইয়া যাইত। জনৈক ব্যক্তি ইহার কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলেন, দেখ, এক জবরদস্ত বাদশাহর দরবারে উপস্থিত হইবার সময় আসিয়াছে। অতঃপর তিনি ওযূ করিয়া যখন মসজিদের dad PIT LK { ৰ LAR rdf 29> FAL rads! EAN IE HME CALAIS B61 EAL SL CBA 2 ASL BLUSE FLUE SE DT TAIES “হে আল্লাহ! তোমার বান্দা তোমার দরজায় হাজির। হে অনুগ্রহকারী ও উত্তম আচরণকারী ! গোনাহগার তোমার নিকট উপস্থিত হইয়াছে। তুমি হুকুম করিয়াছ আমাদের সৎলোকেরা যেন অসৎ লোকদেরকে ক্ষমা করিয়া দেয়। হে আল্লাহ ! তুমি নেককার আর আমি বদকার। কাজেই হে কারীম! পৃষ্ঠাঃ 182 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।