সূচী-পত্র প্রকৃতপক্ষে নামাযের মধ্যে অনেক কল্যাণ ও বরকত রহিয়াছে। ইহাতে যাহা কিছু পড়া হয়, উহার প্রত্যেকটি অংশই অসংখ্য গুণাগুণ ও আল্লাহর মহত্বের সমষ্টি । সর্বপ্রথম যে দোয়াটি পড়া হয়, উহাকেই লক্ষ্য করিলে দেখা যায়_ইহা কত ফযীলতপূৰ্ণ। যেমন_ GB Ait ALNEC EL. “হে আল্লাহ! আমি তোমার পবিত্রতা বয়ান করিতেছি। তুমি যাবতীয় দোষ-ক্ৰটি হইতে পবিত্র, যাবতীয় অন্যায় হইতে মুক্ত।” Weg “যাবতীয় প্রশংসা তোমারই জন্য এবং প্রশংসনীয় যাবতীয় বিষয় তুমিই একমাত্র যোগ্য।” UAYES. “তোমার নাম এতই বরকতপূর্ণ যে, যে কোন জিনিসের উপর তোমার নাম লওয়া যায়, উহাও বরকতপূর্ণ হইয়া যায়।” ILI “তোমার শান ও মর্যাদা বহু উধ্বে ; সবার উপরে” HEY. “তুমি ছাড়া কোন মাবুদ নাই; এবাদতের যোগ্য কেহ কখনও হয় নাই এবং হইবেও না।” অনুরূপভাবে রুকুর মধ্যে বলা হয়_ ENGEL “আজমত ও মহত্বের মালিক আমার রব্ব সকল দোষ-ক্রটি হইতে সম্পূর্ণ পবিত্র ।” এইভাবে আল্লাহর মহত্বের সামনে নিজের অক্ষমতা ও অসহায়তা প্রকাশ করা হইতেছে। কেননা ঘাড় উঁচু করা অহঙ্কারের লক্ষণ আর উহা ঝুকাইয়া দেওয়া আনুগত্যের লক্ষণ। সুতরাং রুকুর মধ্যে যেন ইহা স্বীকার করিয়া লওয়া হইল যে, হে আল্লাহ! তোমার যাবতীয় হুকুম-আহকামের সামনে আমি মাথা নত করিতেছি, তোমার আনুগত্য ও বন্দেগীকে আমি শিরোধার্য করিয়া লইতেছি, আমার এই পাপী দেহখানি নিঃসন্দেহে তুমি মহান; তোমার মহত্বের সামনে আমি মাথা নত করিলাম। পৃষ্ঠাঃ 181 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।