দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র (১) শব্দের উচ্চারণ শুদ্ধ হওয়া (২) কান পর্যন্ত হাত উঠানো (যেন এইদিকে ইঙ্গিত করা হইল যে, আল্লাহ ব্যতীত আর সবকিছুকে পিছনে ফেলিয়া দিলাম) (৩) আল্লাহু আকবার বলার সময় আল্লাহর মহত্ব ও বড়ত্ব অন্তরে বিদ্যমান থাকে। দাড়ানোর মধ্যে যে তিনটি বিষয় রহিয়াছে সেইগুলি এই $ (১) দৃষ্টি সেজদার জায়গাতে রাখিবে (২) অন্তরে আল্লাহর সামনে দাঁড়ানোর ধ্যান করিবে (৩) অন্য কোন দিকে মনোযোগ দিবে না। নামাযের মধ্যে এদিক-সেদিক তাকানোর উদাহরণ হইল এইরূপ যে, কোন ব্যক্তি বাদশাহর দারোয়ানকে অনেক খোশামেদ তোষামোদ করিয়া বহু কষ্টে বাদশাহর দরবারে পৌছিল এবং বাদশাহ যখন তাহার কথা শোনার জন্য মনোযোগী হইলেন ; তখন সে ব্যক্তি এদিক-সেদিক তাকাইতে লাগিল। এমতাবস্থায় বাদশাহ কি তাহার প্রতি দৃষ্টি দিবেন? কুরআন পড়ার মধ্যেও তিনটি বিষয় খেয়াল করিবে ৪ (১) সহীহ-শুদ্ধভাবে তেলাওয়াত করিবে (২) কুরআনের অর্থে গভীরভাবে চিন্তা করিবে (৩) যাহা পড়িবে উহার উপর আমল করিবে। রুকুর মধ্যে তিনটি অংশ হইতেছে $ (১) রুকুর মধ্যে কোমর উঁচু-নীচু না রাখিয়া একেবারে সোজা রাখা (আলেমগণ লিখিয়াছেন, মাথা, কোমর ও নিতম্ব বরাবর থাকিবে) (২) হাতের অঙ্গুলিসমূহ খুলিয়া চওড়া করিয়া হাঁটুর উপর রাখা (৩) তসবীহসমূহ ভক্তি ও আজমতের সহিত পড়া। সেজদার মধ্যেও তিনটি জিনিসের খেয়াল করিবে ৪ (১) সেজদার মধ্যে দুই হাত কান বরাবর রাখা (২) দুই হাতের কনুই খাড়া রাখা (৩) আজমতের সহিত তসবীহসমূহ পড়া। বসা অবস্থায় তিন বিষয়ের প্রতি খেয়াল রাখিবে ৪ (১) ডান পা খাড়া করিয়া বাম পায়ের উপর বসা (২) অর্থের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম ও মুমিনদের জন্য দোয়া রহিয়াছে (৩) সালাম ফিরাইবার সময় ফেরেশতা এবং উভয় দিকের মুসল্লীদের প্রতি সালামের নিয়ত করা! অতঃপর এখলাসেরও তিনটি অংশ রহিয়াছে ৪ (১) নামাযের দ্বারা একমাত্র আল্লাহর সন্তষ্টি উদ্দেশ্য হওয়া। (২) মনে করা যে, আল্লাহর তওফীকেই এই নামায আদায় হইয়াছে। (৩) সওয়াবের আশা রাখা। পৃষ্ঠাঃ 180 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।