সূচী-পত্র পড়া (৯) কুরআন শরীফ পড়া (১০) রুকু করা (১১) সেজদা করা (১২) আত্তাহিয়্যাতু পাঠে বসা। এই বারটি জিনিসের পূর্ণতা আসিবে এখলাসের মাধ্যমে। এই বারটি বিষয়ের প্রত্যেকটির তিনটি করিয়া অংশ আছে। এলেমের তিনটি অংশ হইতেছে ৪ (১) ফরজ এবং সুন্নতসমূহকে ভিন্ন ভিন্ন করিয়া জানা (২) ওযু এবং নামাযে কয়টি ফরজ আর কয়টি সুন্নত সেইগুলি জানা (৩) শয়তান কোন্ কোন্ উপায়ে নামাযে বিঘ্ন সৃষ্টি করে তাহা জানা। ওযষুতে তিনটি অংশ হইতেছে £ (১) বাহিরের অঙ্গ-প্রত্যঙ্গকে যেভাবে পাক করা হয় তদ্রাপ অস্তরকেও হিংসা-বিদ্বেষ হইতে পাক করা। (২) বাহ্যিক অঙ্গ-প্রত্যঙ্গকে গোনাহ হইতে পাক রাখা (৩) ওযু করার সময় প্রয়োজনের চাইতে কম বা বেশী পানি খরচ না করা। পোশাকের তিনটি অৎশ হইতেছে ৪ (১) হালাল উপার্জন দ্বারা হওয়া (২) পাক হওয়া (৩) সুন্নত মুতাবেক হওয়া অর্থাৎ টাখনু ইত্যাদি যেন ঢাকা না পড়ে, গর্ব ও অহংকারের জন্য পরিধান না করা হয়। অতঃপর ওয়াক্তের ব্যাপারেও তিনটি বিষয়ের প্রতি খেয়াল রাখা জরুরী ৪ (১) সঠিক সময় জানার জন্য সূর্য, তারকা ইত্যাদির প্রতি লক্ষ্য রাখা, যাহাতে সঠিক সময় জানা যায়। (বর্তমানে ঘড়ির সাহায্যে এই কাজ করা ' সম্ভব হইতেছে) (২) আযানের খবর রাখা (৩) সর্বদা নামাযের প্রতি মনে খেয়াল রাখা। যেন বেখেয়ালীতে নামাযের ওয়াক্ত চলিয়া না যায়। ' কেবলামুখী হওয়ার ব্যাপারেও তিনটি বিষয়ের প্রতি খেয়াল রাখা ৪ (১) শরীরকে কেবলার দিকে রাখা (২) অস্তরকে আল্লাহর দিকে রুজু ‘করা, কেননা অন্তরের কা’বা আল্লাহ তায়ালাই (৩) মালিক ও মনিবের সম্মুখে যের্প আপাদমস্তক নিষ্ঠা ও মনোযোগের সহিত থাকিতে হয়, ‘সেইরূপ থাকা। . নিয়তও তিনটি জিনিসের উপর নির্ভরশীল $ () কোন্ ওয়াক্তের নামায পড়িতেছে উহা ঠিক করা (২) এই ধ্যান করা যে, আমি আল্লাহর সামনে দাঁড়াইয়াছি ; তিনি আমাকে দেখিতেছেন (৩) এই ধ্যান করা যে, আল্লাহ তায়ালা অস্তরের অবস্থাও দেখেন। তকবীরে তাহরীমার সময়ও তিনটি জিনিসের প্রতি লক্ষ্য রাখিতে হইবে $ পৃষ্ঠাঃ 179 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।