সূচী-পত্র সত্ত্বেও গর্ব করিয়া তিনি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, এইভাবে দাঁড়াইয়া নামায পড়িবার জন্য এই বান্দাকে কোন্ জিনিসে বাধ্য করিয়াছে? ফেরেশতাগণ আরজ করেন, আপনার দয়া ও দানের আশা এবং আপনার শাস্তির ভয়। তখন আল্লাহ তায়ালা বলেন, সে আমার কাছে যে জিনিসের আশা করিয়াছে তাহা আমি দান করিলাম এবং যে জিনিসের ভয় করিয়াছে উহা হইতে নিরাপত্তা দিলাম। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, আল্লাহর পক্ষ হইতে বান্দার জন্য ইহা হইতে উত্তম পুরস্কার আর নাই যে, তাহাকে দুই রাকাত নামায পড়ার তওফীক দিলেন। কুরআন ও হাদীসে বহু জায়গায় বর্ণিত হইয়াছে যে, ফেরেশতাগণ সর্বদা আল্লাহর এবাদতে মশগুল থাকেন। বহু হাদীসে বর্ণিত হইয়াছে, ফেরেশতাদের এক জামাত কিয়ামত পর্যন্ত রুকুতেই মশগুল থাকিবে, তদ্ৰূপ এক জামাত সর্বদা সেজদায় মশগুল থাকে, আরেক জামাত সর্বদা দাঁড়াইয়া থাকে। কিন্ত আল্লাহ তায়ালা মুমিন বান্দাকে এইভাবে বিশেষ সম্মান দান করিয়াছেন যে, ফেরেশতাদের সব এবাদতের সমষ্টি তাহাকে দুই রাকাত নামাযের মধ্যে দান করিয়াছেন। এই সবকিছুই দুই রাকাতের মধ্যে রহিয়াছে, যাহাতে ফেরেশতাদের সব এবাদত হইতে সে অংশ পায়। তদুপরি নামাযের মধ্যে কুরআন তেলাওয়াত তাহাদের এবাদত হইতে অতিরিক্ত দান করিয়াছেন। সুতরাৎ ফেরেশতাদের এবাদতের সমষ্টি দ্বারা তখনই প্রকৃত স্বাদ ও আনন্দ পাওয়া যাইবে, যখন তাহা ফেরেশতাদের ছিফাত ও গুণাবলীর সহিত আদায় করা হইবে। এইজন্যই হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, নামাযের জন্য নিজ কোমর ও পেটকে হালকা রাখ। কোমর হালকা রাখার অর্থ হইল, নিজেকে দুনিয়ার ঝামেলায় বেশী জড়াইও না আর পেট হালকা রাখার অর্থ হইল, পেট ভরিয়া খাইও না। কারণ ইহা দ্বারা অলসতা পয়দা হয়। (জামে সগীর) সুফীয়ায়ে কেরাম বলেন, নামাযের মধ্যে বার হাজার বিষয় রহিয়াছে, এই সবগুলিকে আল্লাহ তায়ালা বারটির মধ্যে সীমাবদ্ধ করিয়া দিয়াছেন। নামাযকে পরিপূর্ণ ও সর্বাঙ্গীণ সুন্দর করার জন্য এই বারটি বিষয়ের প্রতি নজর রাখা একান্ত জরুরী। বারটি বিষয় হইল ৫ (১) এলেম $ হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, এলেমের সহিত অল্প আমল ও মূর্খতার সহিত অধিক আমল অপেক্ষা উত্তম। (২) ওযু (৩) পোশাক (৪) নামাযের ওয়াক্ত (৫) কেবলামুখী হওয়া (৬) নিয়ত (৭) তকবীরে তাহরীমা (৮) দাঁড়াইয়া নামায পৃষ্ঠাঃ 178 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।