সূচী-পত্র অর্থাৎ হে প্রিয় হাবীব! আপনি (এইরূপ) অতি মাত্রায় কষ্ট করিবেন এই জন্য আমি আপনার উপর কুরআন নাযিল করি নাই। (সূরা ত্বহা, আয়াত £ ১-২) আর এই বিষয়টি তো কয়েকটি হাদীসে বর্ণিত হইয়াছে যে, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা লম্বা রাকাত পড়িতেন যে, দীর্ঘ সময় দাঁড়াইয়া থাকার কারণে তাঁহার পা মোবারক ফুলিয়া যাইত। যদিও আমাদের প্রতি অতিরিক্ত ম্নেহের কারণে তিনি এরশাদ করিয়াছেন যে, যতটুকু তোমরা বরদাশত করিতে পার ততটুকুই মেহনত কর ; এমন যেন না হয় যে, ক্ষমতার বাহিরে মেহনত করার কারণে সবই থাকিয়া যায়। একজন মহিলা সাহাবী এইভাবে নিজেকে রশিতে বাঁধিয়া নামায পড়িতে শুরু করিয়াছিলেন। তখন হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে নিষেধ করিয়া দিয়াছিলেন। তবে ইহা অবশ্যই মনে রাখিতে হইবে যে, সহ্য-ক্ষমতার ভিতরে নামায যত বেশী দীর্ঘ করা হইবে ততই উহা উত্তম ও উৎকৃষ্ট হইবে। কারণ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পা মোবারক ফুলিয়া যাওয়ার মত দীর্ঘ সময় দাঁড়াইয়া নামায পড়িতেন উহার পিছনে কোন রহস্য তো অবশ্যই আছে। এমনকি সাহাবায়ে কেরাম (রাযিঃ) আরজ করিতেন যে, আল্লাহ তায়ালা সূরা ফাত্হের মধ্যে আপনাকে ক্ষমা করিয়া দেওয়ার ওয়াদা করিয়াছেন, তবুও আপনি এত 'কষ্ট করিতেছেন। হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ 'ফরমাইতেন, তবে আমি আল্লাহর শোকর গুজার বান্দা কেন হইব না? '_ এক হাদীসে বর্ণিত হইয়াছে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামায পড়িতেন, তখন তাঁহার সীনা মোবারক হইতে যাঁতাকলের আওয়াজের ন্যায় অবিরাম ক্রন্দনের আওয়াজ (শ্বাস রুদ্ধ হওয়ার কারণে) বাহির হইত। অন্য এক হাদীসে বর্ণিত হইয়াছে, ফুটন্ত ডেগচীর ন্যায় আওয়াজ বাহির হইত । (তারগীব) হযরত আলী (রাযিঃ) বলেন, বদরের যুদ্ধে আমি হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি গাছের নীচে সারারাত্রি দাঁড়াইয়া নামায পড়িতে এবং ক্রন্দন করিতে দেখিয়াছি। আরও বিভিন্ন হাদীসে এরশাদ হইয়াছে, আল্লাহ তায়ালা কতিপয় লোকের উপর খুবই খুশী হন। তাহাদের মধ্যে একজন হইল এ ব্যক্তি, যে শীতের রাত্রে নরম বিছানায় লেপ জড়াইয়া রহিয়াছে, পার্শ্বে প্রাণ প্রিয়তমা স্ত্রী শুইয়া আছে তথাপি সে তাহাজ্জুদের জন্য উঠে ও নামাযে মশগুল হয়। আল্লাহ তায়ালা তাহার উপর খুবই খুশী হন ও আশ্চর্য প্রকাশ করেন। আলেমুল-গায়েব হওয়া পৃষ্ঠাঃ 177 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।