দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র তাসবীহ এবং তাঁহার হামদ-সানা ব্যতীত কোনপ্রকার কথা বলা জায়েয নয়। হযরত মুআবিয়া ইবনে হাকাম সুলামী (রাযিঃ) বলেন, ইসলাম গ্রহণের জন্য যখন আমি মদীনা শরীফে হাজির হই তখন আমাকে অনেক কিছু শিক্ষা দেওয়া হইয়াছে। তন্মধ্যে ইহাও একটি ছিল যে, কেহ্‌ হাঁচি হয়। যেহেতু নতুন শিক্ষা ছিল, কাজেই তখনও জানা ছিল না যে, নামাযের মধ্যে ইহা বলা যায় না। এক ব্যক্তি নামাযের মধ্যে হাঁচি দিলে আমি উত্তরে ‘ইয়ারহামুকাল্লাহ’ বলিলাম। আশে-পাশের লোকেরা সতর্ক করার উদ্দেশ্যে আমার দিকে চোখ বড় করিয়া তাকাইল। আমার তখনও জানা ছিল না যে, নামাযের মধ্যে কথা বলা যায় না। তাই আমি বলিয়া উঠিলাম, হায় আফসোস ! তোমাদের কি হইল যে, তোমরা আমার দিকে চোখ বড় করিয়া তাকাইতেছ ?তাহারা ইশারা করিয়া আমাকে চুপ করাইয়া দিল। আমার কিছুই বুঝে আসিল না তবু আমি চুপ হইয়া গেলাম। নামায শেষ হইবার পর হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (তাহার উপর আমার মা-বাপ কুরবান হউন) আমাকে না মারিলেন, না ধমক দিলেন, না কোনরূপ কটু কথা বলিলেন, বরং এইটুকু বলিলেন যে, নামাযের ভিতর কথা বলা জায়েয নয়--নামায শুধু তসবীহ, তকবীর এবং কুরআন তেলাওয়াতেরই স্থান । আল্লাহর কসম! হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত মনৃহেশীল উত্তাদ আমি ইতিপূর্বেও কখনও দেখি নাই এবং পরেও দেখি নাই। হযরত ইবনে আববাস (রাযিঃ) হইতে বর্ণিত এক তফসীর মতে ‘কানিতীন'-এর অর্থ হইল “খাশিয়ীন’ অর্থাৎ খুশুর সহিত নামায আদায়কারী । এই তফসীর অনুযায়ীই হযরত মুজাহিদের বর্ণনা উপরে উল্লেখ করা হইয়াছে যে, রাকাত দীর্ঘ হওয়া, খুশু-খুজুর সহিত নামায পড়া, দৃষ্টি নীচের দিকে রাখা, আল্লাহকে ভয় করা ইত্যদি বিষয়ও খুশ্ুর অন্তৰ্ভুক্ত৷ হযরত ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, প্রথম প্রথম হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রে নামাযে দাঁড়াইতেন তখন ঘুমের ঘোরে নামাযের মধ্যে যাহাতে পড়িয়া না যান, সেইজন্য নিজেকে রশি দ্বারা LL sk UNL BS GANELL HAASE পৃষ্ঠাঃ 176 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।