দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র অর্থাৎ (এবং নামাযে) ‘আল্লাহর সম্মুখে আদবের সহিত দাঁড়াইয়া থাক’ এই আয়াতের মধ্যে খুশুর সহিত নামায পড়া, রাকাত দীর্ঘ হওয়া, দৃষ্টি অবনত রাখা, বানুদ্বয় ঝুকাইয়া রাখা (অর্থাৎ দর্পভরে না দাঁড়ানো) এবং আল্লাহকে ভয় করা ইত্যাদি সবই শামিল রহিয়াছে। কেননা উল্লেখিত আয়াতে আদেশকৃত ‘কুনূত’ শব্দের মধ্যে এই সবকিছু অন্তর্ভুক্ত রহিয়াছে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী যখন নামাযে দাড়াইতেন, তখন এদিক সেদিক দৃষ্টি করা বা সেজদায় যাওয়ার সময় কংকর উলট-পালট করা (আরব দেশে কাতারের জায়গায় কংকর বিছানো হইত) বা বেহুদা কোন কিছুতে মশগুল হওয়া বা অস্তরে দুনিয়াবী কোন চিন্তা করা ইত্যাদি বিষয়ে তাঁহারা আল্লাহকে ভয় করিতেন। হাঁ, ভুলবশতঃ কোন খেয়াল আসিয়া পড়িলে তাহা ভিন্ন কথা। (তারগীব $ সাঈদ ইবনে মানসূর) ফায়দা £ 55 4 1/4/23 আয়াতের বিভিন্ন তফসীর বর্ণিত 'ইইয়াছে-এক ত্ফসীর মতে ইহার অর্থ চুপ-চাপ থাকা। ইসলামের শুরু যমানায় নামাযের মধ্যে কথা বলা, সালামের জওয়াব দেওয়া ইত্যাদি জায়েয ছিল। কিন্ত যখন উক্ত আয়াত নাযিল হইল, তখন হইতে নামাযে কথা বলা নাজায়েয হইয়া যায়। হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) বলেন, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইহার অভ্যাস [করাইয়া ছিলেন যে, যখনই আমি উপস্থিত হইতাম তখন হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাযে থাকিলেও তাঁহাকে সালাম করিতাম আর তিনি উহার জওয়াব প্রদান করিতেন। একবার হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘নামাযে মশগুল ছিলেন, আমি উপস্থিত হইয়া অভ্যাস ‘অনুযায়ী তাঁহাকে সালাম দিলাম হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন না। আমি চিন্তিত হইয়া পড়িলাম। ভাবিলাম, হয়ত আল্লাহ্‌ তায়ালার পক্ষ হইতে আমার সম্পর্কে কোন অসন্তষ্টি নাযিল হইয়াছে। নতুন ও পুরাতন চিন্তাসমূহ আমাকে ঘিরিয়া ফেলিল। পুরানা কথাসমূহ চিন্তা করিতেছিলাম যে, হয়তঃ অমুক কথার কারণে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রতি নারাজ হইয়াছেন কিংবা অমুক কাজের দরুন তিনি নারাজ হইয়াছেন। অতঃপর যখন হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায শেষ করিলেন তখন বলিলেন, আল্লাহ তায়ালা তাঁহার ছকুমসমূহের মধ্যে যাহা ইচ্ছা পরিবর্তন ঘটান--তিনি নামাযের মধ্যে কথা বলা নিষেধ করিয়া দিয়াছেন। অতঃপর এই আয়াত তেলাওয়াত চরিলেন। আরও এরশাদ করিলেন যে, নামাযের মধ্যে আল্লাহর যিকির, পৃষ্ঠাঃ 175 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।