দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র সঠিকভাবে আদায় করার ফল ইহাই যে, উহা অসঙ্গত কাজ হইতে বিরত রাখে। যদি বিরত না রাখে তবে বুঝিতে হইবে নামায অসম্পূর্ণ রহিয়াছে _এই বিষয়টি বনু হাদীসে বর্ণিত হইয়াছে। হযরত ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, নামাযের মধ্যে গুনাহ হইতে বাধা দেওয়ার ও সরানোর শক্তি রহিয়াছে। হযরত আবুল আলিয়াহ (রাযিঃ) বলেন, আল্লাহ্‌ তায়ালার এরশাদ 45 ১01%, -এর উদ্দেশ্য হইল, নামাযের মধ্যে তিনটি জিনিস রহিয়াছে _এখলাস, আল্লাহর ভয় এবং আল্লাহর যিকির, যে নামাযের মধ্যে এই তিনটি জিনিস নাই, উহা নামাযই নয়। এখলাস নেককাজের হুকুম করে, আল্লাহর ভয় অন্যায় কাজ হইতে ফিরাইয়া রাখে, আর আল্লাহর যিকির হইল কুরআন পাক যাহা স্বয়ং নেক কাজের হুকুম করে এবং অন্যায় কাজ হইতে ফিরাইয়া রাখে। হযরত ইবনে আব্বাস (রাযিঃ) হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন, যে নামায অন্যায় ও অশোভনীয় কাজ হইতে বিরত না রাখে, সেই নামায আল্লাহর নৈকট্যের পরিবর্তে দূরত্ব সৃষ্টি করে। হযরত হাসান (রাযিঃ)ও হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে ইহাই নকল করেন যে, যে ব্যক্তির নামায তাহাকে মন্দকাজ হইতে বিরত না রাখে উহা নামাযই নহে ; বরং এঁ নামায দ্বারা আল্লাহ হইতে দূরত্ব সৃষ্টি হয়। ৷ হযরত ইবনে ওমর (রাযিঃ)ও হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে অনুরূপ নকল করিয়াছেন। হযরত ইবনে মাসউদ (রাযিঃ) হুযূর ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরশাদ বর্ণনা করেন, যে ব্যক্তি ।নামাযের হুকুম মান্য করিল না তাহার নামাযই বা কি? নামাযের হুকুম ৷ মান্য করার অর্থ হইল, ফাহেশা ও মন্দ কাজ হইতে বিরত থাকে। হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, এক ব্যক্তি হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া আরজ করিল, ইয়া ‘রাসূলাল্লাহ ! অমুক ব্যক্তি রাত্রে নামায পড়িতে থাকে কিন্তু সকাল হইতে চুরি করে। হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, অতি শীঘই তাহার নামায তাহাকে এই মন্দ কাজ হইতে ফিরাইয়া দিবে। (দুররে মানসূর) এই হাদীস দ্বারা প্রমাণিত হইল যে, যদি কেহ্‌ মন্দ কাজে লিপ্ত থাকে তবে তাহার গুরুত্ব সহকারে নামাষে মগ্ন হওয়া উচিত, তাহা হইলে খারাপ কাজ বা মন্দ অভ্যাসগুলি আপনা আপনিই দূর হইয়া যাইবে। একটি একটি করিয়া মন্দ অভ্যাসগুলি ত্যাগ করা যেমন কঠিন তেমনি সময়সাপেক্ষ ; কিন্তু গুরুত্ব সহকারে নামাযে মগ্ন হওয়া যেমন সহজ পৃষ্ঠাঃ 173 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।