সূচী-পত্র সমস্ত শরীরকে সম্পূর্ণভাবে স্থির রাখে ; ইহুদীদের মত হেলিয়া দুলিয়া নামায না পড়ে। কেননা, শরীরের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ স্থির রাখা নামায পরিপূর্ণ হওয়ার অংশ। দুররে মানসূর ৪ হাকিম-তিরমিধী) ফায়দা £ নামাযের মধ্যে স্থির থাকার তাকিদ সম্পর্কে বহু হাদীস বর্ণিত হইয়াছে। ওহী বহনকারী ফেরেশতার অপেক্ষায় হুযূর সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় আকাশের দিকে তাকাইতেন। কোন জিনিসের অপেক্ষায় থাকিলে সেদিকে চোখ লাগিয়াই থাকে ; এইজন্য কখনও নামাযের মধ্যেও নজর উপরে উঠিয়া যাইত। পরবর্তীতে যখন SE HES LS 2 nl Sil S| এ (সূরা মমিনূন, আয়াত ১-২৪ ) আয়াত নাযিল হইল তখন হইতে তীহার দৃষ্টি নীচের দিকে থাকিত। সাহাবায়ে কেরাম (রাষিঃ) সম্পর্কেও বর্ণিত হইয়াছে যে, প্রথম প্রথম তাঁহারাও এদিক সেদিক দেখিতেন। উক্ত আয়াত নাযিল হওয়ার পর তাঁহারা আর কোনদিকে দেখিতেন না। হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রাযি?) এই আয়াত প্রসঙ্গে বলেন, সাহাবায়ে কেরাম যখন নামাযে দাঁড়াইতেন, তখন তাহারা অন্য কোন দিকে নজর করিতেন না ; আপাদমস্তক নামাযের প্রতিই মনোযোগী হইয়া থাকিতেন। নিজেদের দৃষ্টিকে সেজদার জায়গায় রাখিতেন এবং ইহা মনে করিতেন যে, আল্লাহ তায়ালা তাহাদিগকে দেখিতেছেন। হযরত আলী (রাষিঃ)কে কেহ জিজ্ঞাসা করিল, খুশু কি জিনিস? তিনি বলিলেন, খুশু অন্তরে থাকে (অর্থাৎ অন্তর দ্বারা নামাযে মনোযোগী হওয়ার নামই খুশু) এবং অন্য কোন দিকে দৃষ্টিপাত না করাও খুশুর মধ্যে শামিল। হযরত ইবনে আব্বাস (রাষিঃ) বলেন, প্রকৃত খুশু করনেওয়ালা তীঁহারাই যাহারা আল্লাহকে ভয় করে এবং নামাযে স্থির থাকে। হযরত আবু বকর (রাষযিঃ) বলেন, একবার হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইলেন, নেফাকের খুশু হইতে তোমরা আল্লাহ তায়ালার পানাহ চাও। সাহাবায়ে কেরাম আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ ! নেফাকের খুশু কি, এরশাদ করিলেন, বাহিরে স্থির শাসন্তভাব অথচ অন্তরে মুনাফেকী। হযরত আবু দারদা (রাযিঃ)ও অনুরূপ একটি ঘটনা বর্ণনা করেন, যাহাতে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এরশাদ বর্ণনা করিয়াছেন যে, নেফাকের খুশু হইল, বাহিরে খুব মনোযোগী বলিয়া মনে হয় কিন্তু অন্তরে কোন মনোযোগ নাই। হযরত কাতাদাহ (রাযিঃ) বলেন, পৃষ্ঠাঃ 171 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।