দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র (0) হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, সবচাইতে নিকৃষ্ট চোর হইল এ ব্যক্তি, যে নামাযের মধ্যেও চুরি করে। সাহাবায়ে কেরাম (রাযিঃ) আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ ! নামাযের মধ্যে কিভাবে চুরি করিবে? এরশাদ ফরমাইলেন, অর্থাৎ উহার রুকু সেজদা ঠিকমত আদায় করে না ।(দারিমী, তারগীব £ আহমদ, তাবারানী) ফায়দা £ এই বিষয়টি কয়েকটি হাদীসে বর্ণিত হইয়াছে। প্রথমতঃ চুরি কাজটাই চরম ঘৃণার কাজ, চোরকে সকলেই ঘৃণার চোখে দেখে। আবার চুরির মধ্যেও নামাযে রুকু-সেজদা ঠিকমত আদায় না করাকে নিকৃষ্টতম চুরি বলিয়া আখ্যায়িত করিয়াছেন। হযরত আবু দারদা (রাযিঃ) বলেন, একবার হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে দৃষ্টিপাত ‘করিয়া বলিলেন, এখন দুনিয়া হইতে এলেম উঠিয়া যাওয়ার সময় ‘হইয়াছে। সাহাবী হযরত যিয়াদ (রাযিঃ) আরজ করিলেন, ইয়া (রাসূলাল্লাহ ! এলেম দুনিয়া হইতে কিভাবে উঠিয়া যাইবে, আমরা তো [কুরআন পড়িতেছি এবং নিজেদের সন্তানদেরকে কুরআন পড়াইতেছি (তাহারা আবার নিজেদের সস্তানদেরকে পড়াইবে_ এইভাবে ক্রমাগত চলিতে থাকিবে)। হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, আমি তো তোমাকে বড় বুদ্ধিমান মনে করিতাম, খৃষ্টান ও ইহুদীরাও তো তৌরাত এবং ইঞ্জীল পড়ে ও পড়ায়, কিন্ত ইহা তাহাদের কি কাজে আসিয়াছে। আবু দারদা (রাযিঃ)এর এক শাগরেদ বলেন, আমি অন্য একজন সাহাবী হযরত আবু উবাদা (রাযিঃ)এর নিকট এই ঘটনা বর্ণনা করিলাম। তিনি বলিলেন, আবু দারদা সত্য বলিয়াছেন। আমি কি তোমাকে বলিব সর্বপ্রথম দুনিয়া হইতে কোন্‌ জিনিস উঠিয়া যাইবে? ‘সর্বপ্রথম নামাযের খুশু উঠিয়া যাইবে। তুমি মসজিদ ভরা লোকদের মধ্যে |একজনকেও খুশুর সহিত নামায পড়িতে দেখিবে না। হযরত হোযাইফা '(রাযিঃ) যাহাকে হুযুর (সাঃ)এর রহস্যবিদ বলা হয়, তিনিও বলেন যে, সর্বপ্রথম নামাযের খুশু উঠাইয়া লওয়া হইবে। অপর এক হাদীসে আসিয়াছে যে, আল্লাহ তায়ালা এ নামাযের প্রতি ভ্রক্ষেপই করেন না যাহাতে রুকু-সেজদা সুন্দরভাবে করা হয় না। এক হাদীসে আছে, মানুষ ষাট বৎসর যাবৎ নামায পড়ে তবু তাহার একটি নামাযও কবুল হয় না। কেননা কখনও রুকু ঠিকমত করিল তো সেজদা ঠিকমত করিল না কিংবা কখনও সেজদা ঠিকমত করিল তো রুকু ঠিকমত করিল না। হযরত মুজাদ্দিদে আলফে সানী (রহঃ) তাঁহার “‘মাকতুবাতে’ নামাযের উপর খুবই জোর দিয়াছেন। তিনি অনেকগুলি পত্রে নামাযের বিভিন্ন পৃষ্ঠাঃ 169 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।