দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র সফলকাম হইবে। আর যদি তাহার নামায ঠিক না হয়, তবে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হইবে। যদি তাহার ফরজ নামাযে কিছু ঘাটতি দেখা যায়, তবে আল্লাহ তায়ালা বলিবেন, দেখ, এই বান্দার কিছু নফল আছে কিনা, যাহা দ্বারা তাহার ফরজের ঘাটতি পূরণ করা যাইতে পারে। যদি পাওয়া যায়, তবে উহা দ্বারা তাহার ফরজ পূরণ করিয়া দেওয়া হইবে। অতঃপর বান্দার ‘রোযা, যাকাত ইত্যাদি অন্যান্য আমলের হিসাব লওয়া হইবে। (দুররে মানসূর ৪ তিরমিযী, নাসাঈ, ইবনে মাজাহ) ফায়দা £ উক্ত হাদীস শরীফের দ্বারা জানা গেল যে, প্রত্যেকের নিকট যথেষ্ট পরিমাণ নফলের পুঁজিও রাখা উচিত। যাহাতে ফরজের মধ্যে, কোন ঘাটতি হইলে নফলের দ্বারা সেই ঘাটতি পূরণ করিয়া লওয়া যায়। অনেকেই বলিয়া থাকে, আরে ভাই আমাদের দ্বারা শুধু ফরজ পুরা হইয়া গেলেই যথেষ্ট ; নফল পড়া তো বুযুর্গদের কাজ। ইহাতে সন্দেহ নাই যে, ফরজই যদি পুরাপুরি আদায় হইয়া যায় তবে তো যথেষ্ট হইবে কিন্তু উহা পুরাপুরি আদায় হওয়া কি সহজ কাজ। যখন কম-বেশী ভুল-ক্রটি হইয়াই থাকে তখন উহা পুরা করিবার জন্য নফল ছাড়া উপায় নাই। অন্য এক হাদীসে আরও বিস্তারিত বর্ণিত হইয়াছে, আল্লাহ তায়ালা এবাদতের মধ্যে সর্বপ্রথম নামায ফরজ করিয়াছেন, সর্বপ্রথম সমস্ত আমলের মধ্যে নামাযকেই পেশ করা হয় এবং কেয়ামতের দিন সবপ্রথম এই নামাযেরই হিসাব লওয়া হইবে। যদি ফরজ নামাযে কিছুটা কমি দেখা যায়, তবে নফল দ্বারা উহা পুরণ করা হইবে। অতঃপর একইভাবে রোষার হিসাব লওয়া হইবে_ফরজ রোযার মধ্যে যেসব কমি পাওয়া যাইবে নফল রোযার দ্বারা উহা পূরণ করা হইবে। অতঃপর যাকাতের হিসাবও একইভাবে লওয়া হইবে। এই সমস্ত আমলের সহিত নফল যোগ করিবার পর যদি নেকীর পাল্লা ভারী হয়, তবে সে আনন্দচিত্তে জান্নাতে প্রবেশ করিবে। অন্যথায় তাহাকে জাহান্নামে নিক্ষেপ করা হইবে। স্বয়ং নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদত ছিল যে, কেহ নতুন মুসলমান হইলে সর্বপ্রথম তাহাকে নামায শিক্ষা দিতেন। Tithing Hs OO MARANA 3245 2G HSN rds ognnd Shas CAG AS IEA bah L slaty EAS OBI ILLS পৃষ্ঠাঃ 166 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।