দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র নামায যখন বদ-দোয়া করে তখন নিজের ধ্বংসের অভিযোগ করিয়া লাভ কি? এই কারণেই আজ মুসলমান অধ্ঃপতনের দিকে যাইতেছে, ‘চারিদিকে শুধু ধ্বংসের আওয়াজই প্রতিধ্বনিত হইতেছে। অন্য এক হাদীসেও এই বিষয়টি বর্ণিত হইয়াছে এবং উহাতে অতিরিক্ত ইহাও রহিয়াছে যে, যে নামায খুশু-খুজুর সহিত পড়া হয়, উহার জন্য আসমানের দরজাসমূহ খুলিয়া যায়। উহা অত্যন্ত নূরানী হয় এবং নামাযীর জন্য আল্লাহ তায়ালার দরবারে সুপারিশ করে। হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও এরশাদ ফরমাইয়াছেন, যে নামাযে কোমর ঝুকাইয়া উত্তমরূপে রুকু আদায় করা হয় না, উহার উদাহরণ হইল এওঁ গর্ভবতী স্ত্রীলোকের মত যাহার প্রসবের সময় নিকটবর্তী হইলে গর্ভপাত হইয়া যায়। (তারগীব) এক হাদীস শরীফে এরশাদ হইয়াছে, অনেক রোযাদার ব্যক্তি এমন রহিয়াছে, যাহাদের রোযা দ্বারা শুধু ক্ষুধা ও পিপাসার কষ্ট ছাড়া আর কিছুই হাসিল হয় না। এমনিভাবে অনেক রাত্রি জাগরণকারী শুধু জাগরণের কষ্ট ছাড়া আর কিছুই পায় না। হযরত আয়েশা (রাযিঃ) বলেন, আমি হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শুনিয়াছি, যে ব্যক্তি কিয়ামতের দিন পাঁচ ওয়াক্তের নামাযসমূহ এরূপ লইয়া আসিবে, যাহাতে সময়ের প্রতি লক্ষ্য রাখা হইয়াছে, উত্তমরূপে ওযু করা হইয়াছে এবং খুশু-খুজুর সহিত পড়া হইয়াছে, আল্লাহ তায়ালা তাহার জন্য ওয়াদা করিয়াছেন যে, তাহাকে আজাব দেওয়া হইবে না। আর যে ব্যক্তি এইরূপ নামায লইয়া আসিবে না, তাহার জন্য আল্লাহ তায়ালার কোন ওয়াদা নাই_ইচ্ছা করিলে তিনি নিজ রহমত গুণে মাফ করিয়া দিবেন অথবা আজাব দিবেন। অন্য এক হাদীসে বর্ণিত হইয়াছে, একবার হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের নিকট তশরীফ আনিলেন এবং বলিলেন, তোমরা কি জান আল্লাহ পাক কি বলিয়াছেন? সাহাবায়ে কেরাম (রাষিঃ) উত্তর করিলেন, আল্লাহ ও তাঁহার রাসূলই ভাল জানেন। অধিক গুরুত্ব বুঝাইবার জন্য তিনি একই প্রশ্ন তিনবার করিলেন এবং সাহাবীগণ একই উত্তর দিলেন। অতঃপর হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইলেন, আল্লাহ তায়ালা আপন ইজ্জত ও বড়ত্বের কসম করিয়া বলিতেছেন, যে ব্যক্তি সময়ের প্রতি লক্ষ্য রাখিয়া এই সকল নামায পড়িতে থাকিবে, আমি তাহাকে জান্নাতে প্রবেশ করাইব। আর যে ব্যক্তি ইহা করিবে না ইচ্ছা করিলে তাহাকে নিজ রহমতে ক্ষমা করিব, না হয় আজাব দিব। পৃষ্ঠাঃ 164 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।