দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র ভিতর একটি ভীমরুল তাঁহার কপালে দংশন করার দরুন ক্ষতস্থান হইতে রক্তও বাহির হইল কিন্তু তিনি মোটেও নড়াচড়া করিলেন না এবং নামাযের মনোযোগের মধ্যেও সামান্যতম পার্থক্য দেখা দিল না। বর্ণিত আছে যে, নামাযের সময় তিনি কাঠের মত অনড় হইয়া দাঁড়াইয়া থাকিতেন। হযরত বাকী ইবনে মুখাল্লাদ (রহঃ) দৈনিক তাহাজ্জুদ ও বেতরের তের রাকাত নামাযে কুরআন শরীফ খতম করিতেন। হযরত হান্নাদ (রহঃ) মুহাদ্দেস ছিলেন। তাঁহার জনৈক শাগরেদ বর্ণনা করেন যে, তিনি খুব বেশী ক্ৰন্দন করিতেন। একদিন সকালবেলা তিনি আমাদিগকে ছবক পড়াইতে ছিলেন। ছবক হইতে উঠিয়া ওযু ইত্যাদি হইতে ফারেগ হইয়া দুপুর পর্যন্ত নফল নামাযে মগ্ন থাকিলেন। অতঃপর বাড়ীতে গেলেন। অল্পক্ষণ পরেই আসিয়া যোহরের নামায পড়াইলেন অতঃপর আছরের নামায পর্যন্ত নফল নামাযে মগ্ন থাকিলেন। তারপর আছরের নামায পড়াইলেন এবং মাগরিব পর্যন্ত কুরআন শরীফ তেলাওয়াতে মগ্ন থাকিলেন। মাগরিবের পর আমি চলিয়া আসিলাম। তাঁহার এক প্রতিবেশীকে আমি আশ্চর্য হইয়া বলিলাম, ইনি কত বেশী এবাদত করিয়া থাকেন। প্রতিবেশী বলিল, সত্তর বৎসর যাবত তিনি এইভাবেই এবাদত করিয়া আসিতেছেন, যদি তুমি তাহার রাত্রের এবাদত দেখিতে তাহা হইলে আরও আশ্চর্যবোধ করিতে। হযরত মাসরূক (রহঃ) একজন মুহাদ্দেস ছিলেন। তাঁহার স্ত্রী বর্ণনা করেন, তিনি নামাযে এত দীর্ঘ সময় অতিবাহিত করিতেন যে, সবসময় তাহার পা ফুলিয়া থাকিত। আমি পিছনে বসিয়া তাহার অবস্থার উপর দয়াপরবশ হইয়া কাঁদিতাম। হযরত সাঈদ ইবনে মুসাইয়াব (রহঃ) সম্পর্কে বর্ণিত আছে, পঞ্চাশ বৎসর পর্যন্ত এশা ও ফজরের নামায একই ওযূতে পড়িয়াছেন। হযরত আবুল মু’'তামির (রহঃ) সম্পর্কে বর্ণিত আছে, চল্লিশ বৎসর পর্যন্ত তিনি এইরূপ করিয়াছেন। ইমাম গাষ্যালী (রহঃ) আবু তালেব মক্কী (রহঃ) হইতে বর্ণনা করিয়াছেন, চল্লিশজন. তাবেঈ সম্পর্কে অসংখ্য সূত্রে বর্ণিত হইয়াছে যে, তাহারা এশা ও ফজর একই ওযূতে পড়িতেন। তাঁহাদের কেহ কেহ্‌ চল্লিশ বৎসর পর্যন্ত এই আমল করিয়াছেন। (ইত্বাক) হযরত ইমাম আজম আবু হানীফা (রহঃ) সম্পর্কে অসংখ্য বর্ণনা আছে যে, ত্ৰিশ বৎসর কিংবা চল্লিশ বৎসর কিংবা পঞ্চাশ বৎসর এশা ও ফজর একই ওযূতে পড়িয়াছেন। বর্ণনার এই পার্থক্য বর্ণনাকারীদের জানার পার্থক্যের কারণে হইয়াছে। যিনি যত বৎসরের কথা জানিতে পৃষ্ঠাঃ 160 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।