দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র ET ( hl L435 Ear AOA lyr (rt-s) Hf (৬) তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানুষের (মঙ্গলের) জন্য তোমাদিগকে বাহির করা হইয়াছে। তোমরা সৎকাজে আদেশ করিয়া থাক এবং অসৎকাজ হইতে নিষেধ করিয়া থাক এবং আল্লাহর উপর ঈমান রাখ। (সূরা আলি ইমরান, আয়াত £ ১১০, বয়ানুল কুরআন ও তরজমায়ে আশেকী) মুসলমান সর্বশ্রেষ্ঠ জাতি এবং উম্মতে মুহাম্মদী সর্বশ্রেষ্ঠ উল্মত--এই কথা বিভিন্ন হাদীসে স্পষ্টভাবে বর্ণিত হইয়াছে। কুরআন পাকের বিভিন্ন আয়াতেও এই বিষয়টিকে স্পষ্টভাবে কিংবা ইঙ্গিত আকারে বর্ণনা করা হইয়াছে। উপরোক্ত আয়াতেও শ্রেষ্ঠ উম্মত বলিয়া ঘোষণা করা হইয়াছে এবং ইঙ্গিতে ইহার কারণও উল্লেখ করা হইয়াছে। অর্থাৎ তোমরা শ্রেষ্ঠ উম্মত এই জন্য যে, তোমরা ‘আমর বিল-মারফ ও নাহী আনিল-মুনকার’ অর্থাৎ সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ করিয়া থাক। মুফাস্সিরগণ লিখিয়াছেন, এই আয়াত শরীফে ‘আমর বিল-মারূফ ও নাহী আনিল-মুনকার’কে ঈমানের পূর্বেই উল্লেখ করা হইয়াছে অথচ ঈমান হইল সকল এবাদতের মূল ; ঈমান ব্যতীত কোন ভাল কাজই গ্রহণযোগ্য নয়। ইহার তাৎপর্য এই যে, ঈমানের ব্যাপারে তো পূর্ববর্তী অন্যান্য উম্মতও শরীক রহিয়াছে ; কিন্তু যে বৈশিষ্ট্যের কারণে উম্মতে মুহালম্মদীকে সমস্ত নবীগণের অনুসারীদের উপর শ্রেষ্ঠত্ব ও প্রাধান্য দেওয়া হইয়াছে উহা একমাত্র আমর বিল-মারফ ও নাহী আনিল-মুনকার, যাহা এই উল্মতের স্বাতন্ত্রের বিশেষ চিহনস্বরূপ। আর যেহেতু ঈমান ব্যতীত কোন নেক আমল গ্রহণযোগ্য নয় সেইজন্য সাথে সাথেই শর্তস্বরূপ উহাকেও উল্লেখ করিয়া দিয়াছেন। নতুবা এই আয়াতের আসল উদ্দেশ্য ‘আমর বিল-মারফ ও নাহী আনিল-মুনকার’ বিষয়টি উল্লেখ করা, আর যেহেতু উহাই এখানে আলোচনার বিষয় কাজেই উহাকে আগে উল্লেখ করা হইয়াছে। ‘এই উল্মতের জন্য স্বাতস্ত্যের বিশেষ চিহ্ন’ হওয়ার অর্থ হইল বিশেষভাবে গুরুত্বসহকারে এই কাজ করিতে হইবে ; শুধুমাত্র চলাফেরার মধ্য দিয়া কিছু তবলীগ করিয়া নিলে যথেষ্ট হইবে না। কেননা, এইরূপ সংক্ষিপ্ত তবলীগ তো পূর্ববর্তী উল্মতগণের মধ্যেও পাওয়া যাইত। পৃষ্ঠাঃ 16 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।