দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র es 1558470৬ 501 5374213 3 (সূরা যুমার, আয়াত ৪ ৪৭) পূর্বের আয়াতে বলা হইয়াছে যে, জুলুমকারীদের কাছে যদি দুনিয়ার সমস্ত সম্পদ থাকে, এমনকি সেই পরিমাণ আরও সম্পদও থাকে, তবে সম্পদ ফিদিয়া স্বরূপ দিয়া দিতে চাহিবে। অতঃপর উক্ত আয়াতে বলা হইয়াছে, আল্লাহর পক্ষ হইতে তাহাদের সম্মুখে এমন ব্যাপার (অর্থাৎ আজাব) উপস্থিত হইবে, যাহা তাহাদের কল্পনাতেও ছিল না এবং তখন তাহাদের মন্দকাজসমূহ প্রকাশ হইয়া পড়িবে। হযরত মুহাম্মদ ইবনে মুনকাদির (রহঃ) মৃত্যুর সময়ও খুব ঘাবড়াইতেছিলেন এবং বলিতেছিলেন, এই আয়াতকেই আমি ভয় করিতেছি। হযরত ছাবেত বুনানী (রহঃ) হাদীসের হাফেজ ছিলেন। তিনি আল্লাহর সামনে এত অত্যধিক ক্রন্দন করিতেন যে, উহার কোন সীমা ছিল না। কেহ আরজ করিল, আপনার চক্ষু নষ্ট হইয়া যাইবে। তিনি উত্তর করিলেন, চোখের দ্বারা যদি ক্রন্দনই না করিলাম তবে ইহার উপকারিতাই বাকি? তিনি দোয়া করিতেন, হে আল্লাহ! কবরে যদি তুমি কাহাকেও নামায পড়িবার অনুমতি দাও, তবে তাহা আমাকেও দিও। আবু সিনান (রহঃ) বলেন, আল্লাহর কসম, ছাবেত বুনানী (রহঃ)কে যাহারা দাফন [করিয়াছে তন্মধ্যে আমি একজন ছিলাম। দাফনের সময় কবরের একটি ইট পড়িয়া গেল। দেখিতে পাইলাম তিনি দাঁড়াইয়া নামায পড়িতেছেন। আমি সঙ্গীকে বলিলাম, দেখ কি হইতেছে! সে আমাকে চুপ করিতে বলিল। দাফনের পর আমরা ছাবেত বুনানী (রহঃ)এর বাড়ীতে গিয়া তাহার কন্যাকে জিজ্ঞাসা করিলাম যে, ছাবেত (রহঃ) কি আমল করিতেন? কন্যা জিজ্ঞাসা করিল, তোমরা এই প্রশ্ন কেন করিতেছ? আমরা কবরের সেই ঘটনা শুনাইলাম। অতঃপর কন্যা বলিল, পঞ্চাশ বৎসর তিনি রাত্রি জাগরণ করিয়াছেন এবং সকালবেলায় এই দোয়া করিতেন, হে আল্লাহ! 'কাহাকেও যদি তুমি কবরে নামায পড়িবার অনুমতি দাও, তবে আমাকেও ‘দান করিও। (একামাতুল হুজ্জাহ) হযরত ইমাম আবু ইউসুফ (রহঃ)এর জ্ঞানচর্চায় ব্যস্ততার কথা সকলেরই জানা আছে। ইহা ছাড়া সমগ্র ইসলামী খেলাফতের প্রধান বিচারপতি হিসাবেও তাঁহার ব্যস্ততা ছিল। এতদসত্বেও তিনি দৈনিক দুইশত রাকাত নফল নামায পড়িতেন। হযরত মুহম্মদ ইবনে নসর (রহঃ) একজন বিখ্যাত মুহাদ্দেস ছিলেন। তিনি এত বেশী একাগ্রতার সহিত নামায পড়িতেন যে, উহার দৃষ্টান্ত পাওয়া খুবই কঠিন। একবার নামাযের te ete Se ESTE eee el = ttt ১৫৯ পৃষ্ঠাঃ 159 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।