সূচী-পত্র বলিলেন, আমার স্বামীর জীবনকালে এইসব অলংকার রাখিতে আমি রাজী হই নাই এখন তাঁহার মৃত্যুর পর এইগুলি দ্বারা আমি কি করিয়া সন্তুষ্ট হইব। মৃত্যুশয্যায় হযরত ওমর ইবনে আবদুল আযীয (রহঃ) লোকদিগকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, আমার এই রোগ সম্পর্কে কি ধারণা হয়? কেহ বলিল, লোকেরা ইহাকে যাদু মনে করিতেছে। তিনি বলিলেন, যাদু নয়। অতঃপর তিনি এক গোলামকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, কিসের লোভে তুমি আমাকে বিষপান করাইয়াছ? সে বলিল, আমাকে একশত স্বর্ণমুদ্রা দেওয়া হইয়াছে এবং আমার মুক্তির ওয়াদা করা হইয়াছে। তিনি বলিলেন, স্বর্ণমুদ্রাগুলি নিয়া আস। স্বর্ণমুদ্রাগুলি নিয়া আসিলে তিনি সেইগুলি বায়তূল-মালে জমা করিয়া দিলেন। অতঃপর গোলামকে বলিলেন, তুমি এমন কোথাও নিরুদ্দেশ হইয়া যাও যেখানে তোমাকে কেহ দেখিতে না পায়। মৃত্যুর সময় হযরত মাস্লামাহ (রহঃ) তাঁহার খেদমতে হাজির হইয়া আরজ করিলেন, আপনি সন্তানদের ব্যাপারে যে আচরণ করিয়াছেন তাহা সম্ভবতঃ আর কেহ করে নাই__আপনার তেরজন পুত্র সন্তান রহিয়াছে, তাহাদের জন্য কোন টাকা-পয়সা রাখিয়া গেলেন না। তিনি বলিলেন, আমাকে একটু বসাও। বসিয়া বলিলেন, আমি তাহাদের কোন হক নষ্ট করি নাই এবং অন্যের হকও আমি তাহাদিগকে দেই নাই। তাহারা যদি নেককার হইয়া থাকে, তবে আল্লাহ তায়ালাই তাহাদের জিম্মাদার, যেমন আল্লাহ পাক কুরআনে বলিয়াছেন £৪ 224.50 0,5 725 অর্থাৎ “একমাত্র আল্লাহই নেককার লোকদের রক্ষণাবেক্ষণকারী ৷” (সূরা আ'রাফ, আয়াত $ ১৯৬) আর যদি তাহারা গোনাহগার হয়, তবে তাহাদের ব্যাপারে আমার কোন পরওয়া নাই। ফেকাহ-শাস্ত্রের বিখ্যাত ইমাম হযরত আহমদ ইবনে হাম্বল (রহঃ) সারাদিন মাসলা-মাসায়েলের চর্চায় মগ্ন থাকিতেন। ইহা সত্বেও তিনি রাত্-দিনে তিনশত রাকাত নফল নামায পড়িতেন। হযরত সাঈদ ইবনে যুবায়ের (রহঃ) এক রাকাতে পুরা কুরআন শরীফ খতম করিতেন। হযরত মুহাম্মদ ইবনে মুনকাদির (রহঃ) হাদীসের হাফেজ ছিলেন। এক রাত্রে তাহাজ্জুদ নামাযে তিনি অতিমাত্রায় ক্রন্দন করিয়াছিলেন। কেহ ইহার কারণ জিজ্ঞাসা করিলে বলিলেন, নামাযে তেলাওয়াতের সময় এই আয়াত শরীফ আসিয়া গিয়াছিল ৪ = i i SEE == smi পৃষ্ঠাঃ 158 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।