দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র থাকিত। আমরা দেখিলাম সে সম্পূর্ণ সুস্থ হইয়া হাঁটিয়া আসিতেছে। আমরা জিজ্ঞাসা করিলাম, তুমি কিভাবে সুস্থ হইলে? সে বলিল, আমি এই মেহমানের ওসীলা দিয়া দোয়া করিয়াছি, হে আল্লাহ, আমাকে তাহার বরকতে সুস্থ করিয়া দিন। সাথে সাথে আমি সুস্থ হইয়া গিয়াছি। এই ঘটনা শুনিয়া আমরা তাহাকে দেখিবার জন্য সেই নির্জন স্থানটিতে গেলাম। কিন্তু সেখানে গিয়া দেখি দরজা বন্ধ এবং ছেলেটির কোন চিহ্নও নাই। এক বুযুর্গের ঘটনা আছে যে, তাঁহার পায়ে একটি ফোড়া দেখা দিয়াছিল। ডাক্তারগণ পরামর্শ দিল__যদি পা কাটিয়া না ফেলা হয়, তবে তাহার জীবননাশের আশংকা রহিয়াছে। এই কথা শুনিয়া তাঁহার মা বলিলেন, আপনারা এখন বিরত থাকুন ; যখন সে নামাযে দাঁড়াইবে তখন কাটিয়া নিবেন। সুতরাৎ এইরূপই করা হইল--তিনি মোটেও টের পাইলেন না। আবূ আমের (রহঃ) বলেন, একদা আমি একটি খুব ক্ষীণ ও দুর্বল বাঁদীকে দেখিলাম-_বাজারে খুব কম দামে বিক্রয় হইতেছে। তাহার পেট কোমরের সহিত লাগিয়া গিয়াছিল। মাথার চুলও এলোমেলো অবস্থায় ছিল। তাহাকে দেখিয়া আমার খুবই দয়া হইল, তাই আমি তাহাকে খরিদ করিয়া নিলাম। একদিন আমি তাহাকে বলিলাম, আমার সঙ্গে বাজারে চল, রমযানের জন্য কিছু জিনিসপত্র কিনিতে হইবে। সে বলিতে লাগিল, আল্লাহ পাকের শোকর, যিনি বছরের সবগুলি মাস আমার জন্য একই রকম করিয়া দিয়াছেন। সে দিনভর রোযা রাখিত এবং রাতভর নামাষ পড়িত। যখন ঈদের দিন নিকটবর্তী হইল, তখন আমি তাহাকে বলিলাম, আগামীকাল সকালে বাজারে যাইব তুমিও আমার সাথে যাইবে_-ঈদের জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনিতে হইবে। সে বলিতে লাগিল, হে আমার মনিব! আপনি তো দুনিয়াদারীতে খুবই মগ্ন হইয়া গিয়াছেন। এই কথা বলিয়া সে ঘরে প্রবেশ করিয়া নামাযে মশগুল হইয়া গেল এবং অত্যন্ত মনোযোগের সহিত ধীরস্থিরভাবে এক একটি আয়াত স্বাদ লইয়া লইয়া পড়িতে লাগিল। এইভাবে যখন এই আয়াতে পৌছিল ৪ 21 2১০5 ১৪53 অৰ্থাৎ জাহান্নামে পুঁজ মিশ্ৰিত পানি পান করানো হইঁবে। (সূরা ইবরাহীম, আয়াত ৪ ১৬) তখন সে এই আয়াতকে বারবার পড়িতে লাগিল এবং একটি বিকট চিৎকার দিয়া এই দুনিয়া হইতে বিদায় হইয়া গেল। একজন সৈয়দ সাহেবের ঘটনা আছে যে, বার দিন পর্যন্ত তিনি একই ওযু দ্বারা সমস্ত নামায পড়িয়াছিলেন এবং একাধারে পনের বৎসর পর্যন্ত BM ee TSE LEE em So ১৫৬ পৃষ্ঠাঃ 156 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।