দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র করিয়া সে কাঁদিতে থাকিত। এমনকি কাঁদিতে কাঁদিতে তাহার একটি চক্ষু নষ্ট হইয়া গেল। লোকেরা তাহাকে বলিল, দেখ ; আল্লাহকে ভয় কর, তোমার দ্বিতীয় চক্ষুটিও না আবার নষ্ট হইয়া যায়। সে বলিল, আমার এই চক্ষু যদি জান্নাতের উপযুক্ত হইয়া থাকে, তাহা হইলে আল্লাহ তায়ালা আমাকে ইহা অপেক্ষা উত্তম চক্ষু দান করিবেন, আর যদি ইহা দোযখের উপযুক্ত হয়, তবে উহা নষ্ট হইয়া যাওয়াই ভাল। শায়খ আবূ আবদিল্লাহ জালা (রহঃ) বলেন, একদিন আমার আম্মা আমার আব্বাজানকে মাছ আনিতে বলিলেন। আব্বাজান আমাকে লইয়া বাজারে রওনা হইলেন। আমরা বাজার হইতে মাছ খরিদ করিলাম। মাছটি ঘর পর্যন্ত পৌছানোর জন্য আমরা একজন কুলি তালাশ করিতেছিলাম। একজন নওজওয়ান ছেলে সেখানে দাঁড়াইয়া ছিল ; সে বলিতে লাগিল, চাচাজ্জান, মনে হয় মাছটি বহন করার জন্য আপনি কুলি তালাশ করিতেছেন? আব্বা বলিলেন, হাঁ। ছেলেটি মাছের বোঝা মাথায় উঠাইয়া আমাদের সাথে চলিতে লাগিল। পথে সে আযানের আওয়াজ শুনিতে পাইল। সে বলিতে লাগিল, আল্লাহর ডাক আসিয়া গিয়াছে, আমাকে ওযূও করিতে হইবে। আমি নামাযের পর পৌঁছাইয়া দিতে পারিব। এখন আপনারা চিন্তা করিয়া দেখুন__ইচ্ছা হয় অপেক্ষা করুন কিংবা আপনাদের মাছ আপনারা লইয়া যান। এই কথা বলিয়া সে মাছ রাখিয়া মসজিদে চলিয়া গেল। আমার আব্বা ভাবিলেন--এই গরীব ছেলেটি আল্লাহর উপর তাওয়ান্সুল করিতেছে ; আমাদের তো আরও বেশী করা উচিত। ইহা ভাবিয়া মাছ রাখিয়া আমরাও মসজিদে চলিয়া গেলাম। রহিয়াছে। ছেলেটি উহা মাথায় লইয়া আমাদের বাড়ীতে পৌছাইয়া দিল। ঘরে পৌছিয়া আব্বাজান এই আশ্চর্য ঘটনা আমার আম্মাকে শুনাইলেন। আম্মা বলিলেন, ছেলেটিকে মাছ খাওয়ার জন্য রাখিয়া দাও। তাহাকে এই কথা জানাইলে সে বলিল, আমি তো রোযা রাখিয়াছি। আব্বাজান তাহাকে সন্ধ্যার সময় এখানে আসিয়া ইফতার করিতে অনুরোধ করিলেন। সে বলিল, আমি একবার চলিয়া গেলে দ্বিতীয়বার আসি না। হাঁ ইহা হইতে পারে যে, আমি নিকটেই কোন মসজিদে অবস্থান করিব, সন্ধ্যায় আপনার দাওয়াত খাইয়া চলিয়া যাইব। এই কথা বলিয়া নিকটেই এক মসজিদে সে চলিয়া গেল। সন্ধ্যার সময় মাগরিবের পর সে আসিল এবং খানা খাইল। আমরা তাহাকে একটি নির্জন জায়গা দেখাইয়া দিলাম, সে সেখানে বিশ্রাম করিতে লাগিল। আমাদের পাশেই একজন পঙ্গু মহিলা Ct AT ES EE Eat ee ১৫৫ পৃষ্ঠাঃ 155 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।