সূচী-পত্র পারে? আয় আল্লাহ, যাদ আনন্দদায়ক কঙ্ক থাকে, তবে তাহা দান করিয়া আমার প্রতি দয়া কর। অতঃপর সে উচ্চস্বরে এই দোয়া করিল, আয় আল্লাহ, তোমার সহিত আমার এই নিবিড় সম্পর্ক এতদিন গোপন ছিল ; কেহই তাহা জানিত না। এখন মানুষের মধ্যে তাহা প্রকাশ হইয়া গিয়াছে, এই মূহূর্তে তুমি আমাকে উঠাইয়া লও। এই কথা বলিয়া সজোরে সে একটি চীৎকার দিল এবং মরিয়া গেল। এই ধরণেরই একটি. ঘটনা হযরত সির্রী (রহঃ)এর সঙ্গেও ঘটিয়াছিল। তিনি বলেন, আমি আমার খেদমতের জন্য একটি বাঁদী খরিদ করিয়াছিলাম। নিজের অবস্থা গোপন রাখিয়া সে কিছুদিন আমার খেদমত করিতে থাকিল। নামাযের জন্য তাহার একটি জায়গা নির্দিষ্ট ছিল; যখনই সে কাজকর্ম হইতে অবসর হইয়া যাইত, তখন সে সেখানে যাইয়া নামাযে মশগুল হইয়া যাইত। এক রাত্রে আমি তাহাকে দেখিলাম কিছুসময় সে নামায পড়ে আবার কিছু সময় মোনাজাতে মশগুল হইয়া থাকে। মোনাজাতে সে বলে যে, হে আল্লাহ, তোমার যে মহব্বত আমার সাথে রহিয়াছে, উহার ওসীলায় তুমি আমার অমুক অমুক কাজ করিয়া দাও। আমি তাহাকে উচ্চস্বরে বলিলাম, হে মহিলা, তুমি এইরূপ বল যে, তোমার সাথে আমার যে মহব্বত রহিয়াছে উহার ওসীলায়। এই কথা শুনিয়া সে বলিতে লাগিল, হে মনিব, আমার প্রতি যদি তাহার মহব্বত না থাকিত, তাহা হইলে তিনি আপনাকে নামায হইতে দূরে রাখিয়া আমাকে নামাযের জন্য দাঁড় করাইয়া রাখিতেন না! সিররী (রহঃ) বলেন, যখন সকাল হইল তখন আমি তাহাকে ডাকিয়া বলিলাম, তুমি আমার খেদমতের উপযুক্ত নও ; তুমি শুধুমাত্র আল্লাহরই এবাদতের উপযুক্ত। অতঃপর কিছু সামানপত্র দিয়া আমি তাহাকে আযাদ করিয়া দিলাম। (নুয্হাহ) হযরত সির্রী সাক্তী (রহঃ) একজন স্ত্রীলোকের অবস্থান বর্ণনা করেন $£ যখন সে তাহাজ্জুদ নামাযের জন্য দাঁড়াইত, তখন বলিত, হে আল্লাহ, ইবলীসও তোমার বান্দা ; তাহার লাগাম তোমারই হাতে, সে আমাকে দেখে কিন্তু আমি তাহাকে দেখিতে পাই না। তুমি তাহার সকল কাজের উপর ক্ষমতা রাখ, কিন্তু সে তোমার কোন কাজের উপর ক্ষমতা রাখে না। হে আল্লাহ, সে আমার কোন ক্ষতি করিতে চাহিলে তুমি তাহা দূর করিয়া দাও, সে আমার বিরুদ্ধে চক্রান্ত করিলে তুমি সেই চক্রান্তের প্রতিশোধ নাও। তাহার ক্ষতি হইতে আমি তোমার আশ্রয় চাহিতেছি এবং তোমারই সাহায্যে আমি তাহাকে বিতাড়িত করিতেছি। এই মোনাজাত পৃষ্ঠাঃ 154 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।