সূচী-পত্র কুৎসিত। আমি তাহাদিগকে জিজ্ঞাসা করিলাম, তোমরা কাহারা আর এই কুৎসিত মেয়েলোকটিই বা কে? তাহারা বলিতে লাগিল, আমরা হইলাম আপনার বিগত রাত্রিসমূহ আর এই মেয়েলোকটি হইল আপনার আজকের রাত্রি। (নুয্হাহ) জনৈক বুযুর্গ বলেন, এক রাত্রে আমার এত গভীর ঘুম আসিল যে, আমি ঘুম হইতে জাগিতে পারিলাম না। আমি স্বপ্নে এক অপূর্ব সুন্দরী মেয়েকে দেখিলাম। এমন সুন্দরী মেয়ে আমি জীবনে কখনও দেখি নাই। তাহার দেহ হইতে তীব্র সুগন্ধি ছড়াইয়া পড়িতেছিল। এমন সুগন্ধি আমি জীবনে কখনও অনুভব করি নাই। সে আমাকে একটি কাগজের টুকরা দিল, উহাতে কবিতার তিনটি চরণ লিখা ছিল $ তুমি নিদ্রার স্বাদে বিভোর হইয়া বেহেশতের বালাখানাসমূহকে ভূলিয়া গিয়াছ, যেখানে তোমাকে চিরকাল থাকিতে হইবে, সেখানে কখনও মৃত্যু আসিবে না। তুমি ঘুম হইতে উঠ, তাহাজ্জুদ নামাযে কুরআন তেলাওয়াত করা ঘুম হইতে অনেক উত্তম। তিনি বলেন, এই ঘটনার পর হইতে যখনই আমার ঘুম আসে এই কবিতাগুলি স্মরণ হইয়া যায় এবং আমার ঘুম একেবারে দূর হইয়া যায়। : হযরত আতা (রহঃ) বলেন, আমি এক বাজারে গেলাম, সেখানে একটি বাঁদী বিক্ৰয় হইতেছিল। বাঁদীটিকে পাগল বলা হইতেছিল। আমি 'সাত দীনার দিয়া তাহাকে খরিদ করিয়া আমার ঘরে লইয়া আসিলাম। যখন রাত্রের কিছু অংশ অতিবাহিত হইল, তখন দেখিলাম, সে উঠিয়া [ওযু করিল এবং নামায শুরু করিয়া দিল। নামাযের মধ্যে তাহার অবস্থা এমন হইতেছিল যে, কাঁদিতে কাঁদিতে যেন তাহার দম বাহির হইয়া 'যাইবে। নামাযের পর সে মোনাজ্ঞাত শুরু করিল এবং বলিতে লাগিল, হে আমার মাবুদ, তুমি আমাকে যে মহববত কর--সেই মহব্বতের কসম, তুমি আমার উপর রহম কর। আমি তাহাকে বলিলাম, এইরূপ বলিও না; বরং এরূপ বল যে, আমি তোমাকে যে মহব্বত করি-_সেই মহববতের কসম। আমার এই কথা শুনিয়া সে রাগান্বিত হইয়া গেল এবং বলিতে লাগিল, আল্লাহর কসম, তিনি যদি আমাকে মহব্বত না করিতেন, তবে তোমাকে মধুর নিদ্রায় বিভোর করিয়া আমাকে এইভাবে নামাযে দাঁড় করাইয়া রাখিতেন না। ইহা বলিয়া সে উপুড় হইয়া পড়িয়া গেল এবং কয়েকটি কবিতার পংক্তি আবৃত্তি করিল। যাহার অর্থ হইল $ অস্থিরতা বৃদ্ধি পাইতেছে, অস্তর পুড়িয়া যাইতেছে, ধৈর্যের বাঁধ ভাঙ্গিয়া যাইতেছে, অশ্রু প্রবাহিত হইতেছে। প্রেমের জ্বালায় যে অস্থির সে কিভাবে স্থির হইতে পৃষ্ঠাঃ 153 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।