দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র তাঁহাদের অনুসরণ করা উচিত। সাহাবায়ে কেরাম (রাযিঃ)এর কিছু ঘটনা নমুনাস্বরূপ আমার রচিত ‘হেকায়াতে সাহাবাহ’ কিতাবে লিখিয়াছি, এখানে আর লেখার প্রয়োজন নাই। তবে এই কিতাবে সূফিয়ায়ে কেরামের কিছু ঘটনা নকল করার পর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদীস নকল করিতেছি। শায়েখ আবদুল ওয়াহেদ (রহঃ) বিখ্যাত সুফীগণের মধ্যে একজন ছিলেন। তিনি বলেন, একবার আমার ঘুমের এত চাপ হইল যে, রাত্রের নিয়মিত ওজীফাগুলিও ছুটিয়া গেল। তখন আমি স্বপ্নে দেখিলাম, অপূর্ব সুন্দরী এক যুবতী সবুজ রেশমী পোশাক পরিহিতা। যাহার পায়ের জুতাগুলি পর্যন্ত তসবীহ পাঠে মশগুল রহিয়াছে। সে আমাকে উদ্দেশ্য করিয়া বলিতেছে, আমাকে পাওয়ার জন্য তুমি চেষ্টা কর, আমি তোমাকে পাওয়ার চেষ্টা করিতেছি। এই কথা বলিয়া সে কতকগুলি প্রেমের কবিতা পাঠ করিল। এই স্বপন দেখিয়া আমি জাগিয়া গেলাম এবং কসম করিলাম যে, আমি রাত্রে আর কখনও ঘুমাইব না। বর্ণিত আছে, দীর্ঘ চল্লিশ বৎসর পর্যন্ত তিনি এশার ওযু দ্বারা ফজরের নামায পড়িয়াছেন। (নুয্হাহ) শায়েখ মাজহার সা'দী (রহঃ) একজন বুযুর্গ ব্যক্তি ছিলেন। তিনি আল্লাহ তায়ালার ইশ্ক ও মহববতে দীর্ঘ ষাট বছর কান্নাকাটি করিয়াছেন। এক রাত্রে তিনি স্বপ্নে দেখিলেন, খাঁটি মেশ্‌কে পরিপূর্ণ একটি নহর। উহার কিনারায় মুক্তার গাছগুলিতে স্বর্ণের শাখাসমূহ বাতাসে দুলিতেছে। সেখানে অল্প বয়সের কয়েকটি কিশোরী উচ্চস্বরে তাসবীহ পাঠে মগ্ন রহিয়াছে। তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, তোমরা কাহারা? উত্তরে তাহারা কবিতার দুইটি চরণ পাঠ করিল, যাহার অর্থ হইল__আমাদিগকে মানুষের মাবৃদ ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরওয়ারদিগার এসব লোকের জন্য পয়দা করিয়াছেন, যাহারা রাত্রে আপন প্রতিপালকের সামনে নামাযে দুই পায়ের উপর দাঁড়াইয়া থাকেন এবং আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাতে মশগুল থাকেন। হযরত আবূ বকর যারীর (রহঃ) বলেন, আমার নিকট. একজন নওজোয়ান গোলাম থাকিত। সারাদিন সে রোযা রাখিত এবং সারা রাত্র তাহাজ্জুদ নামায পড়িত।, একদা আমার নিকট আসিয়া সে বলিল, ঘটনাক্রমে আজ রাত্রে আমি ঘুমাইয়া পড়িয়াছিলাম। স্বপ্নে দেখিলাম, মেহরাবের দেওয়াল ফাটিয়া গিয়াছে, উহা হইতে কয়েকটি অপূর্ব সুন্দরী মেয়ে বাহির হইয়া আসিয়াছে। কিন্তু তাহাদের মধ্যে একজন ছিল খুবই TITRE Ee ১৫২ পৃষ্ঠাঃ 152 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।