দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ١٠١٤
📝 نص 📖 PDF

সূচী-পত্র ye Lc ial SEE SL IG Li bE by SAI GALT LES) Lt AIL ALUNN BS LILES ah se Meet tt SUE SER (0 তোমাদের মধ্য হইতে একটি জামাত এমন হওয়া জরুরী ; যাহারা মঙ্গলের দিকে আহবান করিবে, সৎকাজে আদেশ করিবে ও অসৎকাজে নিষেধ করিবে তাহারাই পূর্ণ কামিয়াব হইবে। (সূরা আলি ইমরান, আয়াত ৪ ১০৪) আল্লাহ পাক এই আয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের নির্দেশ দান করিয়াছেন। উহা এই যে, উম্মতের মধ্যে একটি জামাত বিশেষভাবে এই কাজের জন্য থাকিতে হইবে, যাহারা ইসলামের দিকে লোকদিগকে তবলীগ করিবে। এই হুকুম মুসলমানদের জন্য ছিল। কিন্তু আফসোসের বিষয় যে, এই বুনিয়াদি কাজকে আমরা একেবারেই ছাড়িয়া দিয়াছি। অথচ বিধর্মীরা অত্যন্ত গুরুত্ব সহকারে উহাকে আঁকড়াইয়া ধরিয়াছে। খৃষ্টানদের স্বতন্ত্র দলসমূহ দুনিয়াব্যাপী তাহাদের ধর্ম প্রচারের জন্য নির্দিষ্ট রহিয়াছে, অনুরূপভাবে অন্যান্য জাতির মধ্যেও এই কাজের জন্য নির্ধারিত কর্মী রহিয়াছে। কিন্ত প্রশ্ন হইল মুসলমানদের মধ্যেও কি এইরূপ নিৰ্দিষ্ট কোন জামাত আছে? ইহার উত্তরে ‘নাই’ না বলিলেও ‘আছে: বলাও মুশকিল। বরং কোন জামাত বা ব্যক্তি যদি এই কাজের জন্য দাঁড়ায়ও তবে সাহায্য ও সহযোগিতার পরিবর্তে তাহাদের বিরুদ্ধে নানা ধরণের প্রশ্ন উঠাইয়া এমন চাপ সৃষ্টি করা হয় যে, শেষ পর্যন্ত তাহারা ক্লান্ত হইয়া বসিয়া পড়ে। অথচ এইকাজে সাহায্য ও সহানুভূতি করা এবং ক্রটি-বিচ্যুতি থাকিলে উহার সংশোধন করাই ছিল প্রকৃত হিতকামনা। পক্ষান্তরে, নিজে কোন কাজ না করিয়া যাহারা করে তাহাদের বিরুদ্ধে নানা প্রশ্ন ও অভিযোগ উঠানো কাজ হইতে তাহাদিগকে ফিরাইয়া রাখারই নামান্তর। TAS: 5 Te 2s eS পৃষ্ঠাঃ 15 www.eelm.weebly.com

— صفحة ١٥ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.