দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র হযরত সাওবান (রাযিঃ) বলেন, আমি হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলিতে শুনিয়াছি যে, এখলাসওয়ালারা সুখী বড় ফেৎনা দূর হইয়া যায়। এক হাদীসে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরশাদ বর্ণিত হইয়াছে যে, আল্লাহ তায়ালা কমজোর ও দুর্বল লোকদের বরকতে এই উম্মতের সাহায্য করিয়া থাকেন। তাহাদের দোয়া, তাহাদের নামায এবং তাহাদের এখলাসের ওসীলায় সাহায্য করিয়া থাকেন। (তারগীব) নামায সম্পর্কে আল্লাহ তায়ালা এরশাদ করেন $ Gh GAGA LIL IAG GULIDLS অর্থাৎ, বড়ই ক্ষতি ও ধ্বংস রহিয়াছে এ সমস্ত লোকের, যাহারা নিজেদের নামায হইতে গাফেল রহিয়াছে। তাহারা এমন যে, (নামাযের মধ্যে) রিয়াকারী করিয়া থাকে। (সূরা মাউন, আয়াত ? ৪-৬) ‘গাফেল থাকার’ বিভিন্ন তফসীর করা হইয়াছে। তন্মধ্যে এক তফসীর এই যে, ওয়াক্তের কোন খবর রাখে না ; নামায কাজা করিয়া ফেলে। দ্বিতীয় তফসীর এই যে, নামাযের প্রতি মনোযোগী হয় না; এদিক সেদিক মশগুল হইয়া থাকে। তৃতীয় তফসীর এই যে, এই খবর রাখে না যে, কত রাকআত নামায পড়া হইল। HLS GEE NI GLI LOCAAL JIA IL SYS অর্থাৎ, এবং যখন তাহারা নামাযের জন্য দাঁড়ায়, তখন অত্যন্ত অলসভাবে দাঁড়ায়, কেবল লোকদিগকে দেখাইয়া থাকে (যে আমরাও নামাযী), তাহারা আল্লাহ তায়ালাকে স্মরণ করে না; কিন্তু অতি অল্প। (সূরা নিসা, আয়াত ৪ ১৪২) অন্য এক আয়াতে কয়েকজন নবী আলাইহিমুস-সালামের কথা উল্লেখ করিয়া এরশাদ করিতেছেন $ ARG BEE SIG SS SHIM BILAL LS L3H BES অর্থাৎ, এই সকল নবীদের পর এমন কিছু অযোগ্য লোক পয়দা হইয়াছে, যাহারা নামাযকে বরবাদ করিয়া দিয়াছে এবং খাহেশাতের অনুসরণ করিয়াছে। অতএব তাহারা শীঘ্রই আখেরাতে চরম ধ্বংসের সম্মুখীন হইবে। (সূরা মারয়াম, আয়াত ৪ ৫৯) ১৪৫ পৃষ্ঠাঃ 145 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।