সূচী-পত্র খুশু-খুজুর (একাগ্রতা) বর্ণনা অনেক লোক এমন আছেন, যাহারা নামায পড়েন এবং তাহাদের মধ্যে অনেকে এমনও আছেন যাহারা জামাআতের সহিত নামায পড়ারও এহতেমাম করিয়া থাকেন ; কিন্ত এতদসত্বেও এরূপ খারাপভাবে পড়িয়া থাকেন যে, তাহা নেকী ও সওয়াবের বস্তু হওয়ার পরিবর্তে ক্রটিপূর্ণ হওয়ার কারণে মুখের উপর ছুড়িয়া মারা হয়_যদিও একেবারে নামায না পড়া হইতে এইরূপ মন্দভাবে পড়িয়া নেওয়াও উত্তম। কেননা, একেবারে নামায না পড়িলে যে আজাব ও শাস্তির কথা রহিয়াছে, তাহা খুবই মারাত্মক এবং খুবই কঠিন। মন্দভাবে নামায পড়ার কারণে যদিও উহা কবূল হওয়ার মত হইল না, মুখের উপর ছুড়িয়া মারা হইল এবং ইহাতে কোনরূপ সওয়াবও হইল না, কিন্তু নামায একেবারে না পড়িলে যে পর্যায়ের নাফরমানী ও অবাধ্যতা হইত তাহা তো-অস্ততঃপক্ষে হইবে না। কিন্ত আসল কর্তব্য হইল এই যে, যখন মানুষ নামাযের জন্য সময় খরচ করে, কাজ-কারবার ছাড়িয়া রাখে, কষ্ট স্বীকার করে, তখন যাহাতে এই নামায বেশী হইতে বেশী সুন্দর, ওজনী ও মূল্যবান হয়, সেইজন্য চেষ্টা করা চাই ; ইহাতে কোন রকমের কমি করা চাই না। আল্লাহ তায়ালা এরশাদ করিতেছেন-_যদিও এই আয়াত কুরবানীর সহিত সম্পর্ক রাখে কিন্তু আল্লাহর হুকুম-আহকাম তো সবই এক। এরশাদ হইতেছে Id TUE AS GENS LI IES অর্থাৎ, আল্লাহ তায়ালার নিকট কুরবানীর গোশতও পৌছে না এবং উহার রক্তও পৌঁছে না; বরং তাঁহার নিকট পৌছিয়া থাকে তোমাদের পরহেজগারী ও এখলাস। (সূরা হজ্জ, আয়াত ৪ ৩৭) অতএব, যে পর্যায়ের এখলাস হইবে, সেই পর্যায়েই কবুল হইবে। হযরত মুআয (রাযিঃ) ফরমাইয়াছেন, হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে ইয়ামানে পাঠাইয়াছিলেন, তখন আমি তাহার নিকট শেষ ওসিয়তের আবেদন করিলাম, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইলেন, দ্বীনের প্রতিটি কাজে এখলাসের এহতেমাম করিবে, কেননা এখলাসের সহিত সামান্য আমলও অনেক বেশী। পৃষ্ঠাঃ 144 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।