দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

শুনিয়াছি যে, ইহারা এ সমস্ত লোক যাহারা দুনিয়াতে লোক দেখানোর জন্য নামায পড়িত। পড়িত না। চতুৰ্থ তাফসীর অনুযায়ী ইহারা হইল মোনাফেক। (আল্লাহই অধিক জানেন এবং তাঁহার জ্ঞানই পূর্ণতম।) হযরত কাব আহবার (রাযিঃ) কসম খাইয়া যে তাফসীর বর্ণনা করিলেন এবং ইবনে আব্বাস (রাষিঃ)এর ন্যায় উঁচু মর্তবার সাহাবী ও ইমামে তাফসীর যাহাকে সমর্থন করিলেন, তাহাতে বুঝা যায় যে, ব্যাপারটি কত গুরুতর--হাশরের ময়দানে অপমানিত ও লঞ্জিত হইতে হইবে এবং যেখানে সমগ্র মুসলমান সেজদায় মশগুল থাকিবে সেখানে তাহারা সেজদা করিতে পারিবে না! উপরোক্ত বৰ্ণনাসমূহ ছাড়াও নামায তরক করা সম্পর্কে আরও বনু শাস্তি ও সতর্কবাণী বর্ণিত হইয়াছে। প্রকৃত মুসলমানের জন্য একটি সতর্কবাণীরও প্রয়োজন ছিল না ; কেননা আল্লাহ্‌ ও রাসুলের আদেশই তাহার জন্য যথেষ্ট । আর যাহাদের নিকট কদর নাই তাহাদের জন্য হাজার ধরণের ধমকও নিষ্ফল। যখন শাস্তির সময় আসিয়া যাইবে তখন লজ্জা ও অনুতাপ হইবে কিন্তু উহাতে কোন কাজ হইবে না। পৃষ্ঠাঃ 143 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।