দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র 3 Llanes (OES AE xr tbls S229 3b) S314) YEN) dla OLNN Solo axelpd crib ladys Same al a lG dats oil হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, যে গ্রামে বা মাঠে কমপক্ষে তিনজন লোক থাকে আর সেখানে জামাতের সহিত নামায পড়া হয় না, তাহাদের উপর শয়তান প্রভাব বিস্তার করিয়া ফেলে। কাজেই জামাতকে জরুরী মনে কর। দল ত্যাগকারী ছাগলকে বাঘে খাইয়া ফেলে। আর মানুষের বাঘ হইল শয়তান। (তারগীব £ আবু দাউদ, নাসাঈ, আহমদ) ফায়দা £ এই হাদীস দ্বারা বুঝা গেল যে, যাহারা ক্ষেত-খামারে কাজ করে, তাহারা তিনজন হইলেও জামাতের সহিত নামায আদায় করা উচিত। বরং দুইজন হইলেও জামাতে নামায আদায় করা উত্তম। সাধারণতঃ কৃষকেরা নামাযই পড়ে না-ক্ষেত-খামারের ব্যস্ততাকে তাহারা ওজর হিসাবে যথেষ্ট মনে করিয়া থাকে। আর যাহাদিগকে বেশ দ্বীনদার মনে করা হয় তাহারাও একা একাই নামায পড়িয়া নেয়। অথচ কয়েকজন কৃষক একত্র হইয়া জামাতে নামায পড়িয়া নিলে কত বড় জামাত হইয়া যায় এবং কত বড় সওয়াবের অধিকারী হইতে পারে। দুই-চারিটি পয়সা উপার্জনের জন্য শীত-গরম, রৌদ্র-বৃষ্টি সবকিছু উপেক্ষা করিয়া দিনভর কাজে মশগুল হইয়া থাকে, অথচ এত বড় সওয়াবকে তাহারা বরবাদ করিয়া দেয়, ইহার প্রতি তাহারা মোটেও জ্রক্ষেপ করে না। অথচ তাহারা যদি মাঠে জামাতের সাথে নামায পড়ে তবে আরও বেশী সওয়াব হয়। এক হাদীসে আছে, পঞ্চাশ নামাযের সওয়াব হয়। এক হাদীসে বর্ণিত হইয়াছে, যখন কোন রাখাল কোন পাহাড়ের পাদদেশে অথবা মাঠে আযান দিয়া নামায পড়িতে আরম্ভ করে তখন আল্লাহ তায়ালা খুবই খুশী হন এবং গর্ব করিয়া ফেরেশতাদিগকে বলেন, তোমরা দেখ--আমার বান্দা আযান দিয়া নামায পড়িতে শুরু করিয়াছে, আমার ভয়েই সে এইসব করিতেছে, আমি তাহাকে মাফ করিয়া দিলাম এবং তাহার জন্য জান্নাতের ফয়সালা করিয়া দিলাম। (মিশকাত) we EUnet AIELLO eo “ ) ট BR S Sar ip HSS SHEESITEASS পৃষ্ঠাঃ 140 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।