দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র আকর্ষণ করার ব্যাপারে আশ্চর্য ক্ষমতা ও বৈশিষ্ট্য রাখে। (চার) উম্মতে মুহাম্মাদিয়া কায়েম হওয়ার উদ্দেশ্যই হইল আল্লাহর আওয়াজ বুলন্দ হউক এবং দ্বীন-ইসলাম বিজয়ী ধর্মরূপে প্রতিষ্ঠিত হউক। আর এই উদ্দেশ্য: ততক্ষণ পর্যন্ত সফল হইতে পারে না যতক্ষণ পর্যন্ত সমাজের সর্বসাধারণ ও বিশিষ্ট লোকগণ, শহরবাসী ও গ্রামবাসী এবং ছোট বড় নির্বিশেষে সকলেই এক জায়গায় জমা হইয়া ইসলামের সবচেয়ে বড় এবং প্রতীকী নিদর্শনবাহী এবাদতকে আদায় না করিবে। এই নিগৃঢ় রহস্যের প্রতি লক্ষ্য করিয়াই শরীয়ত জুমআ এবং জামাতের প্রতি গুরুত্ব আরোপ করিয়াছে, এইগুলিকে প্রকাশ্যে জনসমক্ষে আদায় করিতে উৎসাহিত করিয়াছে এবং এইগুলিকে পরিত্যাগ করার পরিণামে শাস্তির কথা নাযিল হইয়াছে। মুসলমানদের এই সমাবেশ যেহেতু দুই পর্যায়ে হইতে পারে_গ্রাম বা মহল্লা পর্যায়ে এবং সম্পূর্ণ শহর পর্যায়ে, আর গ্রাম বা মহল্লার সমাবেশ কষ্টকর। কাজেই প্রত্যেক নামাযের সময় জামাতের নামাযের মাধ্যমে মহল্লার সমাবেশ এবং অষ্টম দিনে শহরের সমাবেশ জুমার নামাযের মাধ্যমে সাব্যস্ত করা হইয়াছে। দ্বিতীয় পরিচ্ছেদ জামাত ত্যাগ করার শাস্তি আল্লাহ তায়ালা তাঁহার হুকুম পালন করিলে যেমন ওয়াদা করিয়াছেন, তেমনি তাঁহার হুকুম অমান্য করিলে অসম্তষ্টি ও শাস্তির ঘোষণাও করিয়াছেন। ইহাও আল্লাহ তায়ালার অনুগ্রহ যে, হুকুম পালন করিলে তিনি অফ্রস্ত নেয়ামত ও পুরস্কারের ওয়াদা করিয়াছেন। নতুবা বান্দা হিসাবে তো শুধু শাস্তি হওয়াই উচিত ছিল। কেননা, বান্দার কর্তব্য হইল হুকুম পালন করিয়া যাওয়া-_ইহার জন্য আবার পুরস্কার কিসের? অপরদিকে মনিবের নাফরমানীর চেয়ে বড় অপরাধ আর কি হইতে পারে--সেইজন্য যতই শাস্তি দেওয়া হউক তাহা অবশ্যই যুক্তিযুক্ত। সুতরাং বিশেষ কোন শাস্তি উল্লেখ করার প্রয়োজন ছিল না। তবুও আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীমাহীন মহববত ও মেহেরবানী এই যে, ভাল-মন্দ বর্ণনা করিয়া বিভিন্নভাবে সতর্ক করিয়াছেন ও বুঝাইয়াছেন। এতদসত্বেও যদি আমরা না বুঝি তবে নিজেদেরই ক্ষতি করিব। পৃষ্ঠাঃ 136 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।