দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র হয় যে, উহা জ্ঞানী-মূ্খ নির্বিশেষে সকলের সম্মুখে প্রকাশ্যে আদায় করা যাইতে পারে। যাহা আদায়ের ব্যাপারে শহর ও গ্রামবাসী সকলেই সমান হয়। একমাত্র ইহাই তাহাদের প্রতিযোগিতা ও গর্বের বস্তু হয়, আর ইহা এমন ব্যাপক আকার ধারণ করে যে, জীবনের এমন প্রয়োজনীয় বস্তুতে পরিণত হয় যাহা হইতে আলাদা থাকা কঠিন ও অসম্ভব হইয়া পড়ে। যাহাতে এই ব্যাপকতা আল্লাহর এবাদতের ব্যাপারে সাহায্যকারী হইয়া যায় এবং এ সকল প্রচলিত কুপ্রথা ও কুসংস্কারগুলি যাহা পূর্বে ক্ষতি ও ধ্বংসের কারণ ছিল উহাই হক ও সত্যের দিকে আকর্ষণকারী হইয়া যায়। যেহেতু এবাদতসমূহের মধ্যে নামাযের চেয়ে অধিকতর গুরুত্বপূর্ণ এবং দলীল-প্রমাণের দিক দিয়া অধিকতর মজবুত আর কোন এবাদত নাই, এইজন্য নিজেদের মধ্যে অধিক পরিমাণে ইহার প্রচলন ঘটানো এবং ইহার জন্য বিশেষ সমাবেশের ব্যবস্থা করা ও পরস্পর একমত হইয়া ইহাকে আদায় করা একান্ত জরুরী সাব্যস্ত হইয়াছে। (দুই) প্রত্যেক মাযহাব ও দ্বীনের মধ্যে এমন একদল লোক থাকে যাহারা অন্যান্যদের জন্য অনুসরণীয় হয়। আবার কিছু লোক দ্বিতীয় স্তরে এমনও থাকে যাহাদিগকে একটু উৎসাহ প্রদান বা সচেতন করিবার প্রয়োজন দেখা দেয়। আরও কিছু দুর্বল ও কমজোর লোক তৃতীয় স্তরে এমন থাকে, যাহাদিগকে সকলের সাথে সমাবেশে এবাদতের জন্য বাধ্য না করা হইলে তাহারা অবহেলা ও গাফলতির দরুন এবাদতই ছাড়িয়া দেয়। কাজেই অবস্থা অনুযায়ী প্রয়োজন ইহাই যে, সকলেই জামাতবন্দী হইয়া এবাদত আদায় করিবে। এই পন্থা অবলম্বনের কারণে এবাদত পরিত্যাগকারীগণ এবাদতকারীদের হইতে পৃথক হইয়া যাইবে এবং এবাদতে আগ্রহী ও অনাগ্নহীদের মধ্যে খোলা পার্থক্য হইয়া যাইবে। এমনিভাবে ওলামাদের অনুসরণ করার দ্বারা অজ্ঞ লোকেরা জ্ঞানী হইয়া যাইবে এবং জাহেল ও মূর্খরা এবাদতের তরিকা জানিতে পারিবে। এইভাবে এবাদত তাহাদের জন্য অভিজ্ঞ লোকের সম্মুখে গলানো চান্দি রাখার মত হইবে। যাহাতে জায়েয, নাজায়েয ও খাঁটি-ভেজালের মধ্যে খোলাখুলি পার্থক্য হইয়া যায়_অতঃপর জায়েযকে মজবুত করা হয় আর নাজায়েযকে দূর করা হয়। (তিন) ইহা ছাড়া যেখানে আল্লাহর প্রতি অনুরাগ রাখে, আল্লাহর রহমত তলব করে এবং আল্লাহকে ভয় করে এমন লোক উপস্থিত থাকেন এবং সকলেই সর্বান্তঃকরণে একমাত্র আল্লাহ পাকের দিকেই রুজু থাকেন, মুসলমানদের এরূপ সমাবেশ বরকত নাযিল হওয়া এবং আল্লাহর রহমত পৃষ্ঠাঃ 135 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।