দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র গোনাহসমূহকে ধৌত করিয়া দেয়। (জামে সগীর) আরেক হাদীসে বর্ণিত হইয়াছে, যে ব্যক্তি মসজিদ হইতে যত দূরে হইবে তাহার সওয়াবও তত বেশী হইবে। (জামে সগীর) কারণ, কদমে কদমে সওয়াব লিখিত হইতে থাকে-_মসজিদ যত দূরে হইবে কদমও তত বেশী হইবে। এই কারণেই কোন কোন সাহাবী মসজিদের দিকে যাইতে ছোট ছোট কদম রাখিতেন। এক হাদীসে বর্ণিত হইয়াছে, তিনটি কাজের সওয়াব যদি মানুষের জানা থাকিত, তবে যুদ্ধ করিয়া হইলেও উহা লাভ করিত। এক, আযান দেওয়া। দ্বিতীয়, দুপুরের সময় জামাতে নামায পড়িবার জন্য যাওয়া। তৃতীয়, প্রথম কাতারে নামায পড়া ।(জামে সগীর) এক হাদীসে এরশাদ হইয়াছে, কিয়ামতের দিন যখন প্রত্যেক মানুষ অস্থির হইবে এবং সূর্য অত্যন্ত প্রখর হইবে তখন সাত প্রকারের লোক আল্লাহ তায়ালার রহমতের ছায়ায় আশ্রয় পাইবে। তন্মধ্যে এক ব্যক্তি সেও হইবে যাহার মন সর্বদা মসজিদে আটকাইয়া থাকে। যখন মসজিদ যাওয়ার আকাঙ্খা হয়। এক হাদীসে বর্ণিত হইয়াছে, মসজিদের প্রতি যে-ব্যক্তি মহব্বত রাখে, আল্লাহ তায়ালাও তাহার প্রতি মহব্বত রাখেন। (জামে সগীর) পবিত্র শরীয়তের প্রত্যেকটি হুকুমের মধ্যে যেমন সীমাহীন খায়র-বরকত ও সওয়াব রহিয়াছে, তেমনিভাবে উহার মধ্যে বহুপ্রকার কল্যাণও নিহিত রহিয়াছে। যাহার প্রকৃত রহস্য উদঘাটন অত্যস্ত দুরহ ব্যাপার ; কারণ আল্লাহ তায়ালার অসীম জ্ঞান ও উহার মধ্যকার নিহিত কল্যাণ উদঘাটনের সাধ্য কাহার আছে? তথাপি নিজ নিজ যোগ্যতা ও হিম্মত অনুপাতে প্রত্যেকের জ্ঞানের পরিধি হিসাবে উহার কল্যাণও বুঝে আসে। যাহার যত বেশী যোগ্যতা হয় ততই শরীয়তের হুকুমের মধ্যে নিহিত গুণাগুণ বা উপকারিতা বুঝে আসিতে থাকে। সুতরাং ওলামায়ে কেরাম নিজ নিজ জ্ঞান অনুসারে জামাতে নামাযের কল্যাণসমূহও লিপিবদ্ধ করিয়াছেন। আমাদের হযরত শাহ্‌ ওয়ালিউল্লাহ (রহঃ) ‘হুজ্জাতুল্লাহিল বালেগা’ কিতাবে এই বিষয়ে একটি অভিমত ব্যক্ত করিয়াছেন। উহার তরজমা নিয়ে প্রদত্ত হইল $ (এক) প্রচলিত কুপ্রথা ও সামাজিক কুসংস্কারের ধ্বংসাত্মক পরিণতি হইতে বাঁচার জন্য ইহা অপেক্ষা অধিক উপকারী কোন জিনিস নাই যে, এবাদতসমূহের মধ্য হইতে একটি এবাদতের এমন ব্যাপক প্রচলন ঘটানো পৃষ্ঠাঃ 134 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।