সূচী-পত্র Jie ut Jalsa cal imme i ipl Zn ABE BT MALLS bil Lell dos GU Ll: EE) JAMAL GS lees use ee 5) art F022 Glia db bbs La bl do AG (৭) হযরত সাহ্ল (রাযিঃ) বলেন, হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, যাহারা অন্ধকারে বেশী বেশী মসজিদে গমন করিতে থাকে, তাহাদিগকে কিয়ামত-দিবসের পূর্ণ নূরের সুসংবাদ দান কর। (তারগীব ৪ ইবনে মাজাহ, ইবনে খুযাইমাহ) ফায়দা £ আজ দুনিয়াতে অন্ধকার রাত্রিতে মসজিদে যাওয়ার কদর তখন বুঝে আসিবে, যখন কিয়ামতের ভয়াবহ দৃশ্যের সম্মুখীন হইবে এবং প্রত্যেক ব্যক্তি মুছীবতের মধ্যে গ্রেফতার থাকিবে। আজকের অন্ধকারে কষ্টের বদলা ও উহার মূল্য সেই সময় হইবে যখন সূর্য অপেক্ষা অধিক আলোময় এক উজ্জ্বল নূর তাহাদের সঙ্গে হইবে। অপর এক হাদীস শরীফে বর্ণিত হইয়াছে, তাহারা কিয়ামতের দিন নিশ্চিন্তমনে নূরের মিল্বরে অবস্থান করিবে এবং অন্যান্যরা ভয় ও আতঙ্কের মধ্যে থাকিবে। এক হাদীসে বর্ণিত হইয়াছে, কিয়ামতের দিন আল্লাহ তায়ালা এরশাদ ফরমাইবেন--আমার প্রতিবেশীরা কোথায়? ফেরেশতারা আরজ করিবে, আপনার প্রতিবেশী কাহারা? এরশাদ হইবে, যাহারা মসজিদ আবাদ করিত। এক হাদীসে আসিয়াছে, আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় স্থান হইল মসজিদ আর সর্বাধিক অপ্রিয় স্থান হইল বাজার। এক হাদীসে আছে, মসজিদসমূহ জান্নাতের বাগান। (জামে সগীর) একটি সহীহ হাদীসে বর্ণিত হইয়াছে, হযরত আবু সাঈদ (রাধিঃ) হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে নকল করেন, তোমরা যাহাকে মসজিদে যাইতে অভ্যস্থ দেখ তাহার ঈমানদার হওয়ার সাক্ষ্য দাও। (জামে সগীর) অতঃপর এই আয়াত তেলাওয়াত করিলেন ৪ Hh ER অর্থাৎ, যাহারা আল্লাহর প্রতি এবং কিয়ামত-দিবসের প্রতি ঈমান রাখে, তাহারাই মসজিদসমূহকে আবাদ করে। (সূরা তওবা, আয়াত £ ১৮)(ুররে মানসূর) এক হাদীসে আছে, কষ্টের সময় ওযু করা, মসজিদের দিকে যাওয়া এবং এক নামাযের পর, আরেক নামাযের অপেক্ষায় বসিয়া থাকা পৃষ্ঠাঃ 133 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।