দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র করে যেখানে আযান হয় (অথাৎ মসাজদে)। কেননা আল্লাহ তায়ালা তোমাদের নবী আলাইহিস-সালামের জন্য এমন সুন্নতসমূহ জারী করিয়াছেন, যেইগুলি সম্পূর্ণই হেদায়েত। এই সমস্ত সুন্নতের মধ্যে জামাতের সহিত নামায আদায় করাও রহিয়াছে। যদি অমুক ব্যক্তির ন্যায় তোমরাও ঘরে নামায পড়িতে আরম্ভ কর, তবে তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ত্যাগকারী হইবে। আর ইহা জানিয়া রাখ যে, যদি তোমরা নবীয়ে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ত্যাগ কর, তবে গোমরাহ হইয়া যাইবে। আর যে ব্যক্তি উত্তমরূপে ওযু করে এবং মসজিদের দিকে অগ্রসর হয়, তাহার প্রতি কদমে একটি করিয়া নেকী লেখা হইবে এবং একটি করিয়া গোনাহ মাফ করা হইবে। (হুযূর সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লামের যামানায়) আমরা নিজেদের অবস্থা এরূপ দেখিতাম_যে-ব্যক্তি খোলাখুলি মুনাফেক, সে-ই কেবল জামাতে শামিল হইত না। নতুবা সাধারণ মুনাফেকরাও জামাত ছাড়িয়া দেওয়ার সাহস করিত না। অথবা কাহারও কঠিন রোগ হইলে জামাতে হাজির হইতে পারিত না। অন্যথায় যে-ব্যক্তি দুইজনের উপর ভর করিয়া করাইয়া দেওয়া হইত। (তারগীব ঃ মুসলিম, আবূ দাউদ, নাসাঈ) এত এহতেমাম ছিল যে, অসুস্থ অবস্থায়ও কোন রকমে জামাতে উপস্থিত হওয়ার শক্তি থাকিলে তাঁহারা অবশ্য জামাতে শরীক হইতেন। এমনকি দুইজন লোকের সাহায্য গ্রহণ করিয়া হইলেও যদি যাওয়া সম্ভব হইত, তাহা হইলেও তাঁহারা জামাত ত্যাগ করিতেন না। আর কেনই বা এমন হইবে নাঁতাহাদের ও আমাদের মনিব নবীয়ে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এইরূপ এহ্‌তেমাম করিতেন। এইজন্যই হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতকালের অসুস্থতার সময়ও ঠিক এইরূপ অবস্থাই পরিলক্ষিত হইয়াছে। রোগ-যন্ত্রণায় বারবার বেহুশ হইয়া পড়িতেছিলেন, কয়েকবার ওযুর জন্য পানি চাহিলেন। অবশেষে একবার ওযু করিলেন এবং হযরত আব্বাস (রাযিঃ) এবং অন্য একজন সাহাবীর সাহায্যে মসজিদে তশরীফ লইয়া গেলেন। তখন অবস্থা. এই ছিল যে, ভালভাবে তাঁহার পা মোবারক মাটিতে জমাইয়া রাখিতে পারিতেছিলেন না। তাঁহারই নির্দেশে হযরত আবু বকর সিদ্দীক (রাযিঃ) নামায পড়াইতে আরস্ত করিয়াছিলেন, হুযুর (সাঃ) পৌঁছিয়া জামাতে শরীক হইলেন। (বুখারী, মুসলিম) পৃষ্ঠাঃ 128 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।