দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র সওয়াব প্রথম হাদীসে বর্ণিত সওয়াব হইতে অনেক বেশী। কেননা, এই হাদীসে পঁচিশগুণ বেশী হওয়ার কথা এরশাদ হয় নাই বরং পঁচিশ বার দ্বিগুণ সওয়াবের কথা এরশাদ করা হইয়াছে। অর্থাৎ পঁচিশ বার পর্যন্ত দ্বিগুণ সওয়াব হইতে থাকে। এই হিসাবে জামাতের সহিত এক নামাযের সওয়াব তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ চুয়ার হাজার চারিশত বত্রিশ (৩,৩৫,৫৪,৪৩২) গুণ হয়। আল্লাহ তায়ালার অসীম রহমতের কাছে এই সওয়াব কিছুমাত্রও অসম্ভব নয়। আর যেহেতু নামায ত্যাগ করার গোনাহ এক হোকবা, যাহার পরিমাণ উপরে বর্ণিত হইয়াছে, কাজেই সেই অনুপাতে নামাযের সওয়াবও এতবেশী হওয়াই যুক্তিসঙ্গত অতঃপর হুযূর সাল্লাল্লাছ আলাইহি ওয়াসাল্লাম এইদিকে ইশারা করিয়াছেন যে, ইহা তো নিজেরই চিন্তা করার বিষয় যে, জামাতের নামাযে কি পরিমাণ সওয়াব রহিয়াছে এবং কতভাবে নেকী বৃদ্ধি পাইতে 'থাকে। অর্থাৎ যে ব্যক্তি ঘর হইতে ওযূ করিয়া শুধুমাত্র নামাযের উদ্দেশ্যেই মসজিদে রওয়ানা হয়, তাহার প্রতি কদমে একটি করিয়া নেকী বৃদ্ধি পাইতে থাকে আর একটি করিয়া গোনাহ মাফ হইতে থাকে। মদীনা শরীফে বনু সালামা নামে একটি গোত্র ছিল। তাহাদের ঘর-বাড়ী মসজিদ হইতে দূরে ছিল। তাহারা মসজিদের নিকটবর্তী কোন ওয়াসাল্লাম বলিলেন, তোমরা সেখানেই থাক। তোমাদের মসজিদে আসার প্রতিটি কদম লিখা হয়। অপর এক হাদীসে বর্ণিত হইয়াছে, যে ব্যক্তি ঘর হইতে ওযু করিয়া নামাযের উদ্দেশ্যে রওয়ানা হয়, সে যেন এহরাম বাঁধিয়া হজ্জের জন্য রওয়ানা হইল। অতঃপর হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি ফযীলতের কথা উল্লেখ করিয়াছেন, নামায শেষ করিবার পর যতক্ষণ নামাযের স্থানে বসিয়া থাকে ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত গোনাহ মাফ ও রহমতের জন্য দোয়া করিতে থাকে। ফেরেশতাগণ নিষ্পাপ ও মুহাম্মদ ইবনে সামাআহ (রহঃ) একজন বুযুর্গ আলেম ছিলেন। তিনি ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মদ (রহঃ)এর শাগরেদ ছিলেন। একশত তিন বৎসর বয়সে তিনি ইন্তেকাল করেন। ওঁ সময় তিনি দৈনিক দুইশত রাকাত নফল নামায পড়িতেন। তিনি বলেন, একাধারে চল্লিশ বৎসর পৰ্যন্ত. শুধুমাত্ৰ একবার ব্যতীত কখনও আমার তকবীরে উলা ছুটে নাই। পৃষ্ঠাঃ 125 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।